এক্সপ্লোর

IND vs AUS: একে সিরিজ় হারের যন্ত্রণা, তার ওপর চোটের খাঁড়া, সিডনিতে তারকা অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামল ভারত

Nitish Kumar Reddy: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই চোট পান নীতীশ কুমার রেড্ডি।

সিডনি: সিরিজ়ের প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খুইয়েছে ভারতীয় দল। আজ সিডনিতে নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs AUS 3rd ODI) দুই দল মাঠে নেমেছে। ভারতীয় একাদশে আজ দুই বদল ঘটানো হয়েছে। তবে এর মধ্যে একটি বদল কিন্তু বাধ্য হয়েই করতে হয়েছে। এই ম্যাচে থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

ভারতীয় দলের হয়ে এই সিরিজ়েই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন নীতীশ। প্রথম দুই ম্য়াচেই তিনি খেলেছিলেন। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই তারকা অলরাউন্ডার চোট পান। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে নীতীশের চোটের সম্পর্কে জানানো হয়। সেই বিবৃতিতে বলা হয়, 'নীতীশ কুমার রেড্ডি অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলার সময় পেশিতে চোট পান এবং সেই কারণেই তৃতীয় ওয়ান ডেতে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল প্রতিনিয়ত ওর চোটের দিকে নজর রাখছে। '

 

 

আজকের ম্যাচ দিয়ে ওয়ান ডে সিরিজ় সমাপ্ত হচ্ছে। তবে উদ্বেগের বিষয় হল সামনে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। নীতীশ কুমার রেড্ডি কিন্তু সেই সিরিজ়ের জন্যও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন নীতীশ কুমরা রেড্ডি। একেই চোটের কারণে হার্দিক পাণ্ড্য নেই। তার উপর ভারতীয় দলের আরেক ফাস্ট বোলিং অলরাউন্ডারও যদি খেলতে না পারেন, তা হলে তা নিঃসন্দেহেই বিরাট ধাক্কা হবে। বোর্ডের তরফে দেওয়া বিবৃতিতে নীতীশ কুমার রেড্ডির চোট কতটা গুরুতর তা জানানো হয়নি, তাই এই বিষয়ে উদ্বেগ রয়েইছে। 

এদিনের ম্য়াচে নীতীশের পাশাপাশি অর্শদীপও একাদশে নেই। অবশ্য অর্শদীপের কোনও চোটের কথা জানানো হয়নি। তাঁকে বরং টি-টোয়েন্টি সিরিজ়ের আগে বিশ্রামই দেওয়া হয়েছে। ভারতীয় একাদশে কুলদীপ যাদবের পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণও বদলি হিসাবে এই ম্যাচে সুযোগ পেয়েছেন। এবার দেখার একাদশ বদলে ভারতীয় দলের ভাগ্য বদল হয় কি না। 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget