এক্সপ্লোর

Shardul Thakur Record: ডনের কৃতিত্বে ভাগ বসালেন 'লর্ড', ওভালে অর্ধশতরান হাঁকিয়েই ইতিহাস গড়লেন শার্দুল

Shardul Thakur: ওভালের ময়দানে দুই টেস্ট ম্যাচের তিন ইনিংসে শার্দুল ঠাকুর ৫৬-র গড়ে রান করেছেন।

লন্ডন: ব্যাটিংয়ে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) হাতটা মন্দ নয়। এর আগেও ইংল্যান্ড সফরে অর্ধশতরানের ইনিংস হোক বা আইপিএলকেকেআরের হয়ে চাপের মুখে অনবদ্য অর্ধশতরান, বারংবার প্রমাণ করেছেন মুম্বইয়ের তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2023) তৃতীয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ফের একবার নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন শার্দুল ঠাকুর। শুধু প্রমাণ দিলেন বলা ভুল, একেবারে ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসিয়ে ফেললেন 'লর্ড' নামে খ্যাত শার্দুল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দক্ষিণ লন্ডনের ওভালে আয়োজিত হচ্ছে। গত ইংল্যান্ড সফর এই ওভালের মাঠেই দুরন্ত দুই অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল। প্রথম ইনিংসে তিনি ঝোড়ো ৫১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংস তাঁর ব্যাট থেকে এসেছিল ঝাঁ চকচকে ৬০ রান। সেই দুই ইনিংসে বিরাট চাপের মুখ থেকে ভারতকে টেনে তুলতে সক্ষম হয়েছিলেন শার্দুল। আজ, শুক্রবার, ৯ জুনও ফের একবার ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন শার্দুল। তাঁর ৫১ রানের ইনিংসে ভাগ বসালেন ব্র্যাডম্যান ও অ্যালন বর্ডারের কৃতিত্বেও। 

এদিন পর্যন্ত দুই অজি কিংবদন্তি ব্র্যাডম্যান ও বর্ডারই এমন দুই ব্যাটার ছিলেন, যারা অ্যাওয়ে দলের হয়ে ওভালে পরপর তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। শার্দুলও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে অর্ধশতরান হাঁকিয়ে এই বিশেষ তালিকায় নিজের জায়গা করে নিলেন। এই মাঠে মাত্র তিন ইনিংস খেলে তিনটিতেই অর্ধশতরান করেছেন শার্দুল। এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ইনিংস বাকি রয়েছে। সেই ইনিংসেও শার্দুল যদি অর্ধশতরান করতে সক্ষম হন, তাহলে ব্র্যাডম্যান, বর্ডারকে পিছনে ফেলে শার্দুল একাই ওভালে নাগাড়ে সর্বাধিকবার অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন।

প্রসঙ্গত, শার্দুল না থাকলে এই ম্যাচে হয়তো ভারতকে ফলোঅনই করতে হত। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল ভারত। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁকে নিয়েই লড়াই চালাচ্ছেন রাহানে। দুই ব্যাটার ঘাতক দেখানো অজি আক্রমণের বিরুদ্ধে শুধু ক্রিজে টিকে থাকা নয়, বরং সুযোগ পেলেই রান করার জন্য চেষ্টা করেছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়েছেন, ভারতের স্কোরবোর্ডও এগিয়েছে দ্রুত গতিতে। রাহানে ও শার্দুলের ১০৯ রানের পার্টনারশিপের দৌলতেই ফলো অন এড়াতে পারে ভারত। শেষমেশ ২৯৬ রানে অল আউট হয় ভারত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে রয়েছে অজিরা। 

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget