এক্সপ্লোর

India vs England: পাঁচ সেঞ্চুরির পরেও পরাজয়! প্রথম দল হিসাবে এই লজ্জা ভারতের, আর কী কী কাণ্ড হল হেডিংলেতে?

IND vs ENG: হেডিংলেতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেল ভারত (IND vs ENG)। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে গেলেন শুভমন গিলরা।

লিডস: হেডিংলেতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেল ভারত (IND vs ENG)। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে গেলেন শুভমন গিলরা। ম্যাচে হল এমন কিছু রেকর্ড, যা লজ্জা দেবে ভারতীয় দলকে।

৩৭১

যে রান তাড়া করে জিতল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে যা চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ভারতের বিরুদ্ধে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২২ সালে এজবাস্টনে ৩৭৮ রান তাড়া করে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড।

৩৫০

পঞ্চম দিন যে রান দরকার ছিল ইংল্যান্ডের। এর আগে টেস্টের শেষ দিন একটিমাত্র দলই এর চেয়ে বেশি রান তুলে জিতেছিল। ১৯৪৮ সালে হেডিংলেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ে৪০৪ তুলে জিতেছিল অস্ট্রেলিয়া।

প্রথম দল হিসাবে দলের পাঁচ ব্যাটার সেঞ্চুরি করার পরেও কোনও টেস্ট হারল ভারত। ১৯২৮ সালে মেলবোর্নে চার ব্যাটার সেঞ্চুরি করার পরেও ইংল্যান্ডের কাছে টেস্টে হেরেছিল অস্ট্রেলিয়া।

৮৩৫

টেস্টে দুই ইনিংস মিলিয়ে যে রান তুলেও হেরে গেল ভারত। এর আগে ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫৯ তুলেও হেরে গিয়েছিল ভারত।

এ নিয়ে টেস্টের ইতিহাসে মাত্র তৃতীয়বার চার ইনিংসেই সাড়ে তিনশোর বেশি রান উঠল। এর আগে ১৯২১ ও ১৯৪৮ সালে অ্যাশেজ সিরিজে এই ঘটনা ঘটেছিল।

১৬৭৩

হেডিংলেতে যে রান তুলল দুই দল। ভারত বনাম ইংল্যান্ডের কোনও টেস্টে এর আগে এত রান ওঠেনি।  এর আগে ১৯৯০ সালে ম্যাঞ্চেস্টারে দুই দলের মধ্যে টেস্টে ১৬১৪ রান উঠেছিল। তবে সেই টেস্ট ড্র হয়েছিল। ১৬৭৩ হল পঞ্চম সর্বোচ্চ স্কোর যে রান ওঠার পরেও কোনও টেস্ট ড্র হয়নি।

হেডিংলেতে এ নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে তিনশোর বেশি রান তাড়া করে জিতল কোনও দল। ইংল্যান্ডের ৩৭১ তাড়া করে জয় এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ।

১৪৯

বেন ডাকেটের রানসংখ্যা। চতুর্থ ইনিংসে ভারতের বিরুদ্ধে এত রান আর কেউ কোনও দিন করেননি। ভেঙে গেল ২০২২ সালে জো রুটের অপরাজিত ১৪২ রানের রেকর্ড।

১৮৮

যে রানের পার্টনারশিপ গড়লেন ডাকেট ও জ্যাক ক্রলি। টেস্টের চতুর্থ ইনিংসে ওপেনিং জুটির পঞ্চম সর্বোচ্চ রান। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ।

১২

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১২তম ব্যাটার হিসাবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকতে হল ঋষভ পন্থকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget