এক্সপ্লোর

IND vs NZ Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?

India vs New Zealand Final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন সকালে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা।

আমদাবাদ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ৫৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি আর মাত্র একটি ম্যাচ। মেগা ফাইনাল। রবিবার, ৮ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড (India vs New Zealand Final)। সেই ম্যাচে ৪০ ওভারের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় গোটা ক্রিকেটবিশ্ব। তবে সকলেরই এক নজর রয়েছে রবিবারের আবহাওয়ার দিকেও। 

সপ্তাহান্তে মেগা ফাইনালের দিন আমদাবাদের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে কি ম্যাচ পণ্ড হতে পারে? আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের মুখে হাসিই ফোটাবে। ওই দিন এখনও যা পূর্বাভাস তাতে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টি ম্য়াচে কোনওরকম বাধা, বিঘ্ন ঘটাবে না। তবে বৃষ্টি না হলেও আবহাওয়া কিন্তু দুই দলের খেলোয়াড়দের জন্যই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।

 

ম্যাচের দিন সকালে আমদাবাদের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। তবে রাত গড়ালেই কমবে গরমের তীব্রতাও। রাতের দিকে তাপমাত্রা ২৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। তবে বাতাসে আর্দ্রতা এবং উষ্ণতা কিন্তু খেলোয়াড়দের ফিটনেসের পরীক্ষা নিতেই পারে। পরিবেশ বা আবহাওয়া নিয়ে আপাতত কোনও সমস্যা নেই। তবে কোনও কারণে ম্যাচে বাধা, বিঘ্ন তৈরি হলে, তার জন্য কিন্তু আইসিসি আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছে।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য আইসিসি কিন্তু রিজার্ভ ডে রেখেছে। দরকারে যদি কোনও বাধা, বিঘ্নের কারণে নির্ধারিত দিনে ম্য়াচ সম্পন্ন না করা যায়, তাহলে সেক্ষেত্রে পরের দিন ম্যাচ গড়াবে। নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার খেলা হলে তবেই ফলাফল সম্ভব। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যাতে শেষ করা যায় তাই দুই দলকেই ম্যাচ সম্পন্ন করার জন্য আইসিসির তরফে বাড়তি ১২০ মিনিট সময় দেওয়া হয়েছে, যাতে অন্তত ১০ ওভার খেলা যায়। 

সব মিলিয়ে বলা বাহুল্য যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল যাতে বাধা বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়, তার জন্য আইসিসি প্রস্তুতি নিয়েই রেখেছে আর আবহাওয়াও গোটা ম্যাচ হওয়ার পক্ষেই। তাই সমর্থকরা এক টানটান খেলা দেখার আশা করতেই পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget