এক্সপ্লোর

IND vs SA 1st Test: প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, কেমন আছে প্রোটিয়া অধিনায়ক বাভুমা?

Temba Bavuma: ভারতের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারে চোট পান তেম্বা বাভুমা।

সেঞ্চুরিয়ন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের (IND vs SA 1at Test) প্রথম সেশনেই মাঠ ছাড়তে বাধ্য হন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। ম্যাচের ২০তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন বাভুমা। তারপর তিনি আর মাঠে ফেরেননি। পরে জানা যায় বাভুমার বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।

প্রোটিয়া অধিনায়ক বিরাট কোহলির এক শট রোখার জন্য দৌড় দেন। তিনি বল আটকাতে সফল তো হন, তবে সেই প্রক্রিয়ায় তাঁর বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। সঙ্গে সঙ্গেই বাভুমা ব্যথায় মাটিতে বসে পড়েন এবং শেষমশে তিনি মাঠ ছাড়তেও বাধ্য হন। বাভুমার হ্যামস্ট্রিংয়ের চোট নতুন কিছু নয়। তিনি সেই চোট নিয়েই বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন। সেই নিয়েই এই টেস্টেও মাঠে নেমেছিলেন। তবে গোটা এক সেশনও মাঠে থাকতে পারলেন না তিনি।

বাভুমার চোটের পরীক্ষা করার জন্য তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম দিনের খেলা চলাকালীনই ধারাভাষ্যকাররা জানান যে বাভুমার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। প্রোটিয়া অধিনায়ক আদৌ ম্যাচে আর অংশগ্রহণ করবেন কি না, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তা পরের জানানো হবে। তবে বাভুমা আপাতত চোট সারানোর প্রক্রিয়ায় কাজ করবেন।

বিরাট কীর্তি

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ১৫তম টেস্ট খেলতে নেমছেন বিরাট কোহলি। রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির আর ১৬ রানের প্রয়োজন ছিল। তা করতে সক্ষম হন বিরাট। দ্রাবিড় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে মোট ১২৫২ রান করেছেন।৩৮ রানের ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির টেস্টে রানসংখ্যা দাঁড়াল ১২৭৪। তাঁর ব্যাটিং গড় ৫৫.৩৯। দ্রাবিড়কে পিছনে ফেলে কোহলি ভারতীয় হিসাবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন।

তিনি এই ইনিংসের সুবাদে আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও টপকে গেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলিই বর্তমানে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলি ৫৭ ইনিংস খেলে ২১০১ রান করে ফেলেছেন। সেখানে ৪২ ইনিংসে রোহিত শর্মার সংগ্রহ ২০৯৭ রান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ৩৮ রানের ইনিংসেই রোহিত, রাহুলকে পিছনে ফেললেন বিরাট কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget