এক্সপ্লোর

IND vs SA 2nd ODI: টি-টোয়েন্টির পর এবার ওয়ান ডেতে দক্ষতা প্রদর্শনের সুযোগ, এবেখায় অভিষেক রিঙ্কুর

Rinku Singh: শ্রেয়স আইয়ারের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন রিঙ্কু সিংহ।

এবেখা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে যেটুকু যা সুযোগ পেয়েছেন, তাতেই নজরকাড়া পারফর্ম করেছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার। এবেখায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই (IND vs SA 2nd ODI) আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে নিজের অভিষেক ঘটাচ্ছেন রিঙ্কু। শ্রেয়স আইয়ারের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন তিনি।       

দিনকয়েক আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথম ওয়ান ডের পর আর বাকি দুই ওয়ান ডে ম্যাচে খেলবেন না। তিনি ভারতের টেস্ট দলেও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শেষ হওয়ার মাত্র চার দিনের ব্যবধান। তারপরেই ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে বক্সিং ডে টেস্ট। তাই প্রস্তুতির সময়ও কম। সেই কারণেই ওয়ান ডে দল থেকে শ্রেয়সকে ছেড়ে দেওয়া হল। তাঁর বদলেই সুযোগ দেওয়া হল বিশ ওভারের ক্রিকেটে প্রভাবিত করা রিঙ্কুকে। তাঁর হাতে ওয়ান ডে ক্যাপ তুলে দেন উত্তরপ্রদেশেরই আরেক ক্রিকেটার কুলদীপ যাদব।

 

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মারক্রাম। ভারতীয় অধিনায়ক কেএল রাহুল অবশ্য আশাবাদী যে তাঁর দল স্কোরবোর্ডে বড় রান তুলতে পারবে। তিনি বলেন, 'এই উইকেটটা দেখে তো বেশ ভালই মনে হচ্ছে। আশা করছি দল বোর্ডে বড় রান তুলতে পারবে। দুই ম্যাচের মধ্যে ব্যবধানও কম। তাই  আরও বেশি করে এই ম্যাচে ফোকাস করতে হবে। দলে একটিই মাত্র বদল ঘটানো হয়েছে। শ্রেয়সের বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিঙ্কু।'

আইপিএল হোক বা আন্তর্জাতিক ময়দান, বিশ ওভারের ক্রিকেটে বারংবার প্রভাবিত করেছেন রিঙ্কু। ওয়ান ডেতে প্রথম সুযোগেই বাঁ-হাতি ব্যাটার নজর কাড়তে পারেন কি না , এখন সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget