এক্সপ্লোর

IND vs SA: তাঁর বোলিং বিক্রমেই কুপোকাত দক্ষিণ আফ্রিকা, তবে ম্যাচের আগে অর্শদীপ সিংহ নিজেই ছিলেন চাপে!

Arshdeep Singh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন অর্শদীপ সিংহ।

জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs SA 1st ODI) দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মারক্রাম। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিকল্পনা ছিল বোর্ডে বড় রান তুলে ভারতীয় দলকে চাপে ফেলা। তবে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের তরুণ বোলিং আক্রমণের বিরুদ্ধেও সম্পূর্ণ ব্যর্থ প্রোটিয়া ব্যাটিং। ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানেই অল আউট হয়ে গেলেন মারক্রামরা। বল হাতে টিম ইন্ডিয়ার হয়ে আগুন ঝরালেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং আবেশ খান।

ম্যাচে প্রোটিয়া টপ অর্ডারকে নাস্তানাবুদ করে দলের মনোবল ভেঙে দেন অর্শদীপ। বাকি কাজটা তিনি ও আবেশ মিলিয়ে মিশিয়ে করেন। পাঁচ উইকেট নেন অর্শদীপ সিংহ। তবে তাঁর বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দল কুপোকাত হলেও, অর্শদীপ নিজেই নাকি ম্যাচের আগে চাপে ছিলেন। কিন্তু কেন?

দুই ইনিংসের মাঝপথে দুরন্ত বোলিংয়ের পর অর্শদীপ বলেন, 'আমি তো এর আগে ওয়ান ডে একটিও উইকেট নিইনি, তাই শুরুতে কিছুটা চাপেই ছিলাম। তবে পাঁচটা উইকেট পাওয়ায় আমি খুব খুশি। এই উইকেটে শুরুর দিকে বোলারদের বেশ মদত ছিল। তাই শুরুতে প্রতিপক্ষ ব্যাটারদের এলবিডব্লু এবং বোল্ড করার পরিকল্পনাতেই ছিলাম আমি। আর নতুন বলে বোলিং করার ক্ষেত্রে বলব আমরা তো দেশের হয়ে খেলছি। তাই নতুন বল হাতে পাই বা প্রথম পরিবর্ত বোলার হিসাবে মাঠে নামি, আমায় যা ভূমিকা দেওয়া হবে আমি তাতেই খুশি।'

নতুন বল হাতে অর্শদীপের সাফল্য দেখে অধিনায়ক কেএল রাহুল তাঁকে আর পরের জন্য বাঁচিয়ে রাখেননি। ইনিংসের মাঝপথে অর্থাৎ ২৫তম ওভারেই অর্শদীপ ১০ ওভার বল করে ফেলেন। বিরাট গরমে টানা বোলিং করতে একটু কষ্ট হলেও, পাঁচ উইকেট নেওয়ায় সেই পর সেই কষ্টটা তেমন আর মনে হচ্ছে না বলেই জানান অর্শদীপ।  'এখানকার আবহাওয়া বেশ গরম। আমি প্রায় বছরখানেক পর ৫০ ওভারের ম্যাচ খেলছিলাম। তবে পাঁচ উইকেট নেওয়ার পর সবটাই সার্থক বলে মনে হয়। এখন বেশ তরতাজা লাগছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: অজ়ি পেসারদের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভাঙল ব্যাটিং, ৩৬০ রানে হার পাকিস্তানের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget