এক্সপ্লোর

IND vs SA: বাভুমাকে 'বামন' বলে ডেকে বিতর্কে জড়িয়েছিলেন, ইডেন ম্য়াচ শেষে তাঁকেই জড়িয়ে ধরলেন বুমরা

India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ শেষেই বুমরা ও বাভুমাকে পাশাপাশি হেঁটে গল্প করতে করতে মাঠ ছাড়তে দেখা যায়।

কলকাতা: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে ম্যাচের (India vs South Africa:) প্রথম দিন প্রোটিয়া অধিনায়ককে 'বামন' বলে সম্বোধন করায় অনেকেই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বেশ সমালোচনা করেছিলেন। তবে ম্যাচশেষে ধরা পড়ল এক অনন্য দৃশ্য। যে তেম্বা বাভুমাকে (Temba Bavuma) 'বডি শেম' করার জন্য অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বুমরা, সেই বাভুমার সঙ্গেই ভারতীয় তারকা ফাস্ট বোলারকে উষ্ণ আলিঙ্গন করে কথাবার্তা বলতে দেখা গেল।

ম্যাচের প্রথম দিন প্রোটিয়া দলের প্রথম ইনিংস বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডে। তেম্বা তখন সবে ক্রিজে নেমেছেন। কোনও রান করেননি। এবং বুমরার বলে প্রবল অস্বস্তিতে দেখাচ্ছে তাঁকে। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তবে আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। বেঁচে যান বাভুমা।

ভারতীয় দল এই সময়েই ডিআরএস নেবে কি না, সেই নিয়ে বোলার বুমরা, কিপার ঋষভ পন্থের মধ্য আলোচনা শুরু হয়। স্টাম্প মাইক্রোফোনে বুমরা ও পন্থের কথোপকথনটি শোনা যায়। এমনিতে কোনও ব্যাটারের থাইয়ে বল লাগা মানে সেটি স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাভুমার উচ্চতা কম হওয়ায় বলটি স্টাম্পে লাগতেও পারত, মত বুমরার। পন্থের উদ্দেশে বুমরাকে বলতে শোনা যায়, 'বওনা ভি তো হ্যায় ইয়ে।' যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'এ তো বামনও।' পন্থ বলেন, 'বামন, কিন্তু বলটা লেগেছে পায়ের অনেক ওপরে।' শেষমেশ ভারত রিভিউ নেয়নি।

এই কথোপকথন নিয়ে চর্চা শুরু হয়। অনেকেই উদ্ধৃতি বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে অসম্মান করেছিল বলে দাবি করেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট এর থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স (Ashwell Prince) এই বিতর্ক থেকে নিজেদের দূরেই সরিয়ে নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই নিয়ে আর কোনও চর্চা হবে না। এই প্রথমবারই আমি এই বিষয়টি জানতে পারলাম। আমার মনে হয় না মাঠের মাঝে যা হয়েছে, তা নিয়ে আর কোনওরকম কোনও সমস্যা হবে।'

এর পরেও অবশ্য অনেকেই বুমরার শাস্তির দাবি তুলেছিল। তবে ম্যাচ শেষে যেন সমস্ত বিভেদও মিটে গেল। একেবারে গলায় হাত দিয়ে বাভুমার সঙ্গে কথা বলতে বলতে মাঠ ছাড়েন বুমরা। এই ঘটনা কিন্তু তেম্বা বাভুমার প্রতি বুমরার সম্মানের প্রতীক বলে ধরে নেওয়াই যেতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget