এক্সপ্লোর

IND vs SL: সোমবার নষ্ট হয় বহু ওভার, বৃষ্টিতে মঙ্গলবারও কি ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের খেলা ব্যাহত হবে?

India vs Sri Lanka: কলম্বোতে বৃষ্টির জেরে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৯০ ওভারের মধ্যে মাত্র ৫৬ ওভারই খেলা সম্ভব হয়।

কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) প্রথম টেস্টে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। দ্বিতীয় টেস্টে কলম্বোতেও বৃষ্টি বাধা ঘটিয়েছে। সোমবার কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির জেরে বারংবার খেলা ব্যাহত হয়েছে। গোটা দিনেই আকাশ মেঘাচ্ছন ছিল। আজ, ম্যাচের তৃতীয় দিনও কি বৃষ্টির জেরে খেলা ব্যাহত হবে?

মঙ্গলবার আবহাওয়ার যা পূর্বাভাস, তাতেও কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়বেই। মঙ্গলবার দিন সকালে ফের একবার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। Accuweather-র পূর্বাভাস অনুযায়ী আজ ৮২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ৩১ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। সময় গড়ালে পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও, বিকেলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে ৫৬ শতাংশ বৃষ্টি হতে পারে। সন্ধেতেও ৮৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯৮ শতাংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। খেলায়াড়দের আদ্রর্তার সঙ্গেও লড়াই করতে হবে। আজ কলম্বোর বাতাসে ৭৯ শতাংশ আদ্রর্তা থাকার কথা।

আরও পড়ুন:- কলম্বোতে তৃতীয় দিনেও ভারতের হয়ে কিপিং করবে জুরেল? কেমন আছেন পন্থ? আপডেট দিলেন ধ্রুব 

ম্য়াচের কথা বলতে গেলে দ্বিতীয় দিনে বৃষ্টির জেরে একাধিকবার খেলা ব্যাহত হওয়ায় খুব বেশি ওভার খেলা সম্ভব হয়নি। তাতেও অবশ্য ভারত রানের পাহাড়ে পৌঁছয়। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান হাঁকান ধ্রুব জুরেল।

রবিবার কলম্বো টেস্টের প্রথম দিন ৩০০/৫ তুলেছিল ভারত। দ্বিতীয় দিন আরও ২০৩ রান যোগ করে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনে লড়াকু সেঞ্চুরি হাঁকান জুরেল। কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার করে ভারত। নয় বছর পর ভারতের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে কেউ শ্রীলঙ্কার মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন। ২০১৭ সালে পাল্লেকেলে টেস্টে ১০৮ রান করেছিলেন হার্দিক পাণ্ড্য। তারপর ২০২৬ সালে কলম্বোয় করলেন জুরেল। ২০২৪ সালে মেলবোর্নে নীতীশ কুমার রেড্ডির পর ফের টেস্টে সাত বা তার নীচে নেমে ভারতের কোনও ব্যাটার সেঞ্চুরি করলেন। ১১৫ রানে অপরাজিত থাকেন জুরেল।

কব্জিতে চোট পেয়ে রবিবার আহত ও অবসৃত হয়েছিলেন ঋষভ পন্থ। সোমবার মাঠে ফিরে ৬৩ রান করলেন। সারাংশ জৈন রান পাননি। ছয় রান করে ফেরেন। তবে মানব সুতার ১৮ রান করেন। এক সময় মনে হচ্ছিল জুরেল হয়তো শতরান পূরণ করার আগেই ভারত অল আউট হয়ে যাবে। তবে সিরাজ দাঁতে দাঁত চেপে লড়াই করে জুরেলকে শতরান পূরণ করতে সাহায্য করেন। ভারত ডিক্লেয়ার করলে ব্যাটে নেমে দিনের শেষে আট রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget