এক্সপ্লোর

IND vs ENG: এজবাস্টনে ইতিহাস ভারতের, গিলের নেতৃত্বে বার্মিংহ্য়ামে টেস্টে প্রথম জয় টিম ইন্ডিয়ার

IND vs ENG Test: লিডসে রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ইংল্যান্ড। তাও আবার ৩৭১ রান। এজবাস্টনে অঙ্কটা আরও কঠিন ছিল। ৬০৮ রান লক্ষ্যমাত্রা ছিল।

বার্মিংহ্যাম: এর আগে আটবার হয়নি। সাতবার হারতে হয়েছিল। একবার ড্র হয়েছিল। অনেক অধিনায়কই পারেননি বার্মিংহ্যামে ইংল্যান্ডের দুর্গে হানা দিতে। কিন্তু টেস্টে প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক হয়েই সেই কাজটাই করে দিলেন শুভমন গিল (Shubhman Gill)। তাঁর নেতৃত্বেই প্রথমবার টেস্ট ফর্ম্য়াটে তেরঙ্গা উড়ল এজবাস্টনে। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। সিরিজে ১-১ করে নিল তাঁরা। গিলের দ্বিশতরানের পাশপাশি এই ম্য়াচে ভারতের হয়ে বল হাতে দাপট দেখালেন আকাশ দীপ, মহম্মদ সিরাজরা। 

লিডসে রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ইংল্যান্ড। তাও আবার ৩৭১ রান। এজবাস্টনে অঙ্কটা আরও কঠিন ছিল। ৬০৮ রান লক্ষ্যমাত্রা ছিল। এত রানের লক্ষ্যমাত্রা এর আগে কোনও টেস্টে কোনও প্রতিপক্ষ তাড়া করেনি। জেতা তো দূর অস্ত। তবুও ব্রেন্ডন ম্য়াকলামের কোচিংয়ে যে বাজবল স্ট্র্যাটেজিতে খেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতকে। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। ২৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন শুভমন গিল। প্রথম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। গিলকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৯ রানের ইনিংস খেলেন জাডেজা ও ৪২ রান করেন সুন্দর। 

জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্য়ান্ডের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লেও, বাধ সাধে লোয়ার অর্ডার। জেমি স্মিথ ১৮৪ ও হ্যারি ব্রুক ১৫৮ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড ৪০৭ রান বোর্ডে তোলে প্রথম ইনিংসে। বুমরা এই ম্য়াচে খেলেননি। কিন্তু সেই অভাব বোধ করতে দেননি মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। সিরাজ ৬ উইকেট নেন। আকাশ দীপ ৫ উইকেট নেন। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকান গিল। ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। তবে ঋষভ পন্থ সময়োপযোগী ঝোড়ো ইনিংস খেলে গিলকে সঙ্গ দেন। তিনি আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্য়ে ৫৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। জাডেজা ৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাের্ডে ৪২৭ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন গিল। 

ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬০৮ রানের। শনিবার ১৭ ওভার ও রবিবার বৃষ্টি হওয়ার ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৮০। এরমধ্য়ে শনিবারই তিনটি উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় পেসাররা। শনিবার একাই দু উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সিরাজ এক উইকেট নিয়েছিলেন। রবিবার নিজের নামের পাশে আরও তিনটি উইকেট যোগ করে নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসার। চতুর্থ দিনে ফিরিয়েছিলেন ডাকেট ও রুটকে। পঞ্চম দিনে আকাশের শিকার পোপ, ব্রুক ও জেমি স্মিথ। এই শেষের জনই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও জেমি ৮৮ রান করেন। তবে ম্য়াচ বাঁচাতে পারেননি ইংল্য়ান্ডের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget