এক্সপ্লোর

IND vs ENG: লর্ডসেই কি সত্যিই ইংল্য়ান্ড একাদশে ফিরছেন জোফ্রা? কী বলছেন অ্য়ান্ডারসন?

IND vs ENG Test: তরুণ জশ টাং ও ব্রেন্ডন কেয়ার্স থাকলেও অভিজ্ঞতার অভাব ছিল। তৃতীয় টেস্টে তাই অভিজ্ঞ জোফ্রা আর্চারকে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে। 

লর্ডস: আগামী ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড। প্রথম টেস্টে লিডসে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। আর দ্বিতীয় টেস্টে বার্মিংহ্য়ামে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের ফল এই মুহূর্তে ১-১। আগের ম্য়াচে বার্মিংহ্যামে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল টিম ইন্ডিয়া। ম্য়াচে ইংল্যান্ড বোলিং লাইন আপকে বেশ দুর্বল মনে হয়েছিল। তরুণ জশ টাং ও ব্রেন্ডন কেয়ার্স থাকলেও অভিজ্ঞতার অভাব ছিল। তৃতীয় টেস্টে তাই অভিজ্ঞ জোফ্রা আর্চারকে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে। 

কিংবদন্তি প্রাক্তন ইংরেজ পেসার জেমস অ্য়ান্ডারসন জানিয়েছেন, ''অবশ্য়ই ওকে দলের সঙ্গে প্রস্তুত হওয়ার আরও সময় দেওয়াই যেত। কিন্তু সমস্যাটা হল তাতে সিরিজে অনেক দেরি হয়ে যাবে। তাই আমার মনে হয় যে তৃতীয় টেস্টেই হয়ত আর্চারকে খেলতে দেখা যাবে। ও সাসেক্সের হয়ে খেলেছে। বেশ কয়েক ওভার বলও করেছে। এজবাস্টনে দলের সঙ্গেই ছিল। লর্ডসে গুরুত্বপূর্ণ ম্য়াচ হতে চলেছে। আমি মনে করি অবশ্যই আর্চারকে খেলানো উছিৎ।''

ম্য়াকালাম বলছেন, ''আর্চার মাঠে নামার জন্য মুখিয়ে আছে। দারুণ আত্মবিশ্বাসী ও এখন। অবশ্যই টেস্ট দলে অনেক বছর পর ফিরল ও। চোটের জন্য ধারাবাহিক সুযোগও পায়নি। কিন্তু আমরা জানি যে আর্চার কি করতে পারে তা নিয়ে। কিন্তু এবার ওর সামনে সুযোগ এসেছে। আশা করি সামনেই ওকে আমরা দেখতে পাব মাঠে সাদা পোশাকে।''

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও আর্চারকে নিয়ে দ্বিতীয় টেস্টের পর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ''ও আদৌ লর্ডসে খেলবে কি না তার সিদ্ধান্তটা আমাদের আগামীতে নিতে হবে। সবাই একসঙ্গে রয়েছি। একটা ঐক্যবদ্ধ দল। আর্চার দীর্ঘদিন পর টেস্ট ফর্ম্য়াটে ঢুকেছে। ও দনলের সঙ্গে কিছুদিন সময় কাটিয়েছে। দলের স্বার্থে লর্ডসে আর্চারকে নেওয়া হতেই পারে।''

লাল বলের ক্রিকেটে সম্প্রতি সাসেক্সের হয়ে ১৮ ওভারের স্পেলে ৩২ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়েছিলেন। এমনকী ব্যাট হাতেও ৩৪ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০ বছরের পেসার ২ টো টেস্ট ম্য়াচ খেলে ৪ উইকেট তুলে নিয়েছেন। অনভিজ্ঞ ইংল্যান্ড বোলিং লাইন আপে আর্চার ঢুকে পড়লে একটু হলেও চাপ বাড়বে ভারতীয় ব্যাটারদের।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget