এক্সপ্লোর

India vs England: লর্ডসে ভারতের দলে থাকছে চমক? বড় ইঙ্গিত দিলেন সহ অধিনায়ক ঋষভ পন্থ

Rishabh Pant: লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই ম্যাচে কেমন হবে ভারতের একাদশ?

লর্ডস: দ্বিতীয় টেস্টে বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (India vs England)। এজবাস্টনে সেই টেস্টে খেলেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অতিরিক্ত ধকল থেকে বাঁচাতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুমরার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই দুরন্ত বোলিং করেছেন আকাশ দীপ। ১০ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন ভারতকে।

লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই ম্যাচে কেমন হবে ভারতের একাদশ? বুমরা সম্ভবত ফিরছেন। বোলারদের মধ্যে আর কারা খেলবেন?

এ নিয়ে বড় ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের সহ অধিনায়ক বুধবার সাংবাদিক সম্মেলনে বলেন, 'সব রকম বিকল্প খোলা রাখা হচ্ছে। তিন পেসার এক স্পিনার নাকি তিন পেসার দুই স্পিনার তা নিয়ে এখনও কথাবার্তা চলছে। কাল সকালে সেটা চূড়ান্ত হবে। ম্যাচের দুদিন আগে উইকেট দেখে বোঝা যায় না, শেষ পর্যন্ত কী হবে। তাই সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে।'

প্রথম টেস্টে রবীন্দ্র জাডেজা একমাত্র স্পিনার হিসাবে খেলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে জাডেজার পাশাপাশি খেলেন ওয়াশিংটন সুন্দর। তিন পেসার ও দুই স্পিনারে দল সাজিয়েছিল ভারত। সেই সঙ্গে পেসার অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলানো হয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে।

তৃতীয় টেস্টে বুমরার দলে ফেরা কার্যত নিশ্চিত। তিনি সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলবেন। সঙ্গী দুই পেসার আকাশ দীপ ও মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। তবে এক স্পিনার, নাকি দুই, ধন্দ রেখে দিলেন পন্থ। কেউ কেউ আবার মনে করছেন, লর্ডসে যদি সবুজ উইকেট রাখা হয়, তা হলে চার পেসারও খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে একমাত্র স্পিনার কে?

ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত হবে, জানালেন পন্থ। 

 

উইকেট দেখেছেন? লর্ডসের পিচে নাকি বেশি ঘাস রাখা হবে? ভারতের পারফরম্যান্স দেখে কৌশল বদলাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড... সেটা কি নৈতিক জয়? সাংবাদিকের প্রশ্নে পন্থ বলেন, 'আমাদের যেরকম উইকেটই দেওয়া হোক না কেন, দল হিসাবে আমরা মানিয়ে নিতে তৈরি। প্রতিপক্ষ কী ভাবছে সেটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। ওরা পরিকল্পনা পাল্টাচ্ছে কি না সেটা নিয়ে ভাবছি না। ওরা যাই করুক আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে। সহজ হিসেব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget