এক্সপ্লোর

Rishabh Pant: ধোনি-গিলক্রিস্টদের ছাপিয়ে টেস্টে কি সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটারের দৌড়ে পন্থ?

IND vs ENG: শুধু সেঞ্চুরির তালিকাতেই নয়। রানের বিচারেও টেস্ট ফর্ম্য়াটে সবার ওপরে উঠে আসতে পারেন পন্থ। গিলক্রিস্ট মোট ৯৬ ম্য়াচে ৫৫৭০ রান করেছেন টেস্টে।

হেডিংলে: ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে শতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১৩৪ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গেই টেস্ট ফর্ম্য়াটে ভারতের উইকেট কিপার ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির মালিকও এখন বাঁহাতি এই তারকা। ধোনিকে টেক্কা দিয়ে কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেছেন পন্থ। তবে যে ফর্মে সাদা পোশাকের ক্রিকেটে পন্থ খেলেন, তাতে আগামীদিনে কিন্তু গিলক্রিস্টকেও টেক্কা দিতে পারেন। এমনকী বিশ্বের সর্বকালের সেরা টেস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবেও তাঁর নাম লেখা হতে পারে।

২৭ বছরের পন্থ এখনও পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন। করেছেন ৩০৮২ রান। ৪৩.৪১ গড়ে ব্য়াটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট টেস্টে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া তালিকায় রয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্য়ান্ডি ফ্লাওয়ার। তিনি ১২টি শতরান করেছেন। লিস অ্য়ামস ৮টি ও এবি ডেভিলিয়ার্স ৭টি সেঞ্চুরি করেছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে। অর্থাৎ পন্থের যা বয়স তাতে ফর্ম ও ফিটনেস যদি আগামী ৬-৭ বছরও ধরে রাখতে পারেন এই তরুণ, তাহলে কিন্তু সবাইকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। 

শুধু সেঞ্চুরির তালিকাতেই নয়। রানের বিচারেও টেস্ট ফর্ম্য়াটে সবার ওপরে উঠে আসতে পারেন পন্থ। গিলক্রিস্ট মোট ৯৬ ম্য়াচে ৫৫৭০ রান করেছেন টেস্টে। যা উইকেট কিপার ব্যাটারদের তালিকায় সর্বাধিক রান। আর ২৫০০ এর মত রান পন্থ করতে পারলেই গিলিকে এই তালিকাতেও টপকে যাবেন বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার।
  
এদিকে, হেডিংলে টেস্টেই উইকেটের পেছনেও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন পন্থ। উইকেটের পেছনে এই ফর্ম্য়াটে ১৫০ ক্যাচের মালিকও এখনও তিনি। টেস্টে ধোনি ২৫৬ ক্যাচ নিয়েছেন। সৈয়দ কিরমানি ১৬০ টি ও ঋদ্ধিমান সাহা ১৩৫টি ক্যাচ নিয়েছেন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় সবার ওপরে রয়েছেন মার্ক বাউচার। তিনি ৫৩২ ক্যাচ নিয়েছেন। এছাড়া অ্য়াডাম গিলক্রিস্ট ৩৭৯ ক্যাচ নিয়েছেন।

এদিকে, চলতি ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে আবারও বুমরা প্রমাণ করলেন কেন তাঁকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা বোলার মনে করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল হাতে ৮৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে বুমরাই ভারতকে লিডসে প্রথম ইনিংসে লিড নিতে সাহায্য করলেন। শনিবারই SENA দেশগুলিতে সর্বাধিক উইকেট নেওয়া এশিয়ান ক্রিকেটার হয়ে গিয়েছিলেন বুমরা। টেস্ট কেরিয়ারে ১৪ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে নিলেন বুমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget