এক্সপ্লোর

IND vs ENG T20: অক্ষরের সামনে রেকর্ডের হাতছানি, আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে

India vs England: প্রথম ম্য়াচে ভারতের ব্যাটিংয়ের পরই বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ দ্বিতীয় ম্য়াচ। আর এই ম্য়াচে মাঠে নামলেই নতুন রেকর্ডের সম্মুখিন হবেন অক্ষর পটেল।

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে মাঠে নামতে চলেছে ভারত। প্রথম ম্য়াচে বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমেছিল। বোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল ২০ ওভারে। কিন্তু এরপরই বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ দ্বিতীয় ম্য়াচ। আর এই ম্য়াচে মাঠে নামলেই নতুন রেকর্ডের সম্মুখিন হবেন অক্ষর পটেল। মহেন্দ্র সিংহ ধোনিকে ছুঁয়ে ফেলবেন দেশের তারকা বাঁহাতি অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৯৭টি ম্য়াচ খেলে ফেলেছেন অক্ষর পটেল। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। শনিবার নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯৮ তম ম্য়াচ খেলতে নামবেন অক্ষর। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিংহ ধোনিও ৯৮টি ম্য়াচ খেলেছেন। সেক্ষেত্রে আজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ধোনিকে ছুঁয়ে ফেলবেন বাঁহাতি অলরাউন্ডার। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সুযোগ পেলেও বল হাতে মাঠে নামার সুযোগ পাননি অক্ষর। আশা করাই যায় যে আজকের ম্য়াচেও একাদশে অক্ষরের মত গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে নিয়েই মাঠে নামবেন শ্রেয়সরা। 

এদিকে, দ্বিতীয় টি-টােয়েন্টিতে আজ বৈভব সূর্যবংশীকে কি আদৌ খেলানো হবে কি না তা নিয়েই সবার মধ্য়ে কৌতূহল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দলে ছিলেন। কিন্তু সেখানে দুটো ম্যাচেই সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা জুটি খেলেছে ওপেনিংয়ে। এর মধ্য়ে স্যামসন রান পাননি। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্য হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন। তারপরে আইপিএল মরশুমটাও বেশ ভালই কেটেছে। কিন্তু বিলেত সফরের শুরুটা চরম হতাশাজনকভাবেই করেছেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই টি-২০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে পাঁচ, শূন্য ও এক রান। নাগাড়ে তিন ব্যর্থতার পর অনেকেই দাবি তুলছেন বৈভবকে যেন এবার পরখ করে দেখা হয়। এই জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি বৈভবের সোশ্যাল মিডিয়া পোস্টও জল্পনা বাড়াচ্ছে। সেখানে নিজের পোস্টে বিহারের বিস্ময় বালক লিখেছে তার বয়সভিত্তিক জাতীয় দলের জার্সি গায়ে চাপানো একটি ছবি পোস্ট করে লেখে, 'নতুন অধ্যায়'। এই নতুন অধ্যায়টিকে তার ম্য়াঞ্চেস্টারে ভারতীয় সিনিয়র দলে অভিষেকের মাধ্যমে শুরু করা নতুন অধ্যায় বলেই মনে করছেন অনেকে। যদিও টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে কোনও আভাস দেওয়া হয়নি আগে থেকে যে আদৌ বৈভব খেলবে কি না।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget