এক্সপ্লোর

IND vs ENG: পন্থের বদলি ব্যাক আপ উইকেট কিপার, পঞ্চম টেস্টের আগে দলে যোগ দিতে পারেন ঈশান কিষাণ

Ishan Kishan: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াঞ্চেস্টার টেস্টে ব্যাটিং করার সময় পায়ের পাতায় চোট পান উইকেট কিপার ব্যাটার। জানা গিয়েছে পায়ে চিড় ধরেছে তারকা উইকেট কিপারের।

ম্যাঞ্চেস্টার: এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো না হলেও সূত্রের খবর, আগামী ৬ সপ্তাহের জন্য় ২২ গজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াঞ্চেস্টার টেস্টে ব্যাটিং করার সময় পায়ের পাতায় চোট পান উইকেট কিপার ব্যাটার। জানা গিয়েছে পায়ে চিড় ধরেছে তারকা উইকেট কিপারের। ইংল্য়ান্ড সিরিজে আর মাঠে নামতে পারবেন না পন্থ। সেক্ষেত্রে ঈশান কিষাণকে পঞ্চম টেস্টের ব্যাক আপ উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হতে পারে। 

২০২৩ সালের নভেম্বর মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। টেস্ট ফর্ম্য়াটে দুটো ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত ঈশান। ২০২৩ সালের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট খেলছিলেন ঈশান। কিন্তু এরপর শৃঙ্খলাভঙ্গের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ঈশান। এছাড়া দল থেকেও বাদ পড়েন। এরই মাঝে ধ্রুব জুড়েল দ্বিতীয় উইকেট কিপার হিসেবে নিজের জায়গা গত ২ বছরে পাকা করে নিয়েছেন। পঞ্চম টেস্টে পন্থের পরিবর্তে হয়ত প্রথম একাদশে ধ্রুবই সুযোগ পাবেন। তবুও ঈশানকে ব্য়াক আপ উইকেট কিপার হিসেবে নেওয়া হতে পারে। আগামী ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চলবে পঞ্চম টেস্ট। বর্তমানে কাউন্টি ক্রিকেটে খেলছেন ঈশান। নর্দাম্পটনশায়ারের জার্সিতে কাউন্টি ক্রিকেট ডিভিশনের ম্যাচে দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন ঈশান। ৮৭ ও ৭৭ রান এসেছিল ঈশানের ব্যাট থেকে। 

ম্যাঞ্চেস্টারে প্রথম দিনে ব্যাটিং করার সময় আচমকাই চোট পান পন্থ। ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ের পাতায় বল লেগে যায় পন্থের। পায়ে চোট পাওয়ার পরই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম দৌড়ে যায় মাঠে। পন্থকে দেখা যায় আকাশ দীপকে ধরে যন্ত্রণায় ছটফট করছেন। পা ফেলতেই পারছিলেন না পন্থ। সূত্র মারফৎ জানা গিয়েছে পন্থের পায়ে চিড় ধরেছে। ফলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। ব্যাটে বলে তিনি সঠিক সংযোগ ঘটাতে পারেননি। ইংল্যান্ড এলবিডব্লুর আপিল করে। রিভিউ নেওয়া হলেও তিনি নট আউটই নির্ধারিত হন। রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাটের কাণায় বল লেগে বুটে সোজাসুজি পড়েছে। তাই নট আউটই নির্ধারিত হন তিনি। তবে আউট না হলেও পন্থকে ক্রিজ সেই ছাড়তেই হল। এই টেস্টে হয়ত আর মাঠেই নামতে পারবেন না তিনি।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget