এক্সপ্লোর

IND vs ENG: ওভালে শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই টেস্ট চ্য়াম্পিয়নশিপে নতুন রেকর্ড রুটের, যা আর কারও নেই

Joe Root Record: ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। ইংল্যান্ডের জয়ের জন্য আর মাত্র ৩৫ রান বাকি, ভারতের চাই চার উইকেট।

ওভাল: টেস্ট কেরিয়ারের ৩৯ তম শতরান হাঁকিয়ে ফেললেন জো রুট। ভারতের বিরুদ্ধে ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০৫ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। আর সেই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই আরও একটি মাইলস্টোন গড়ে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সর্বাধিক রানের মালিক এখন রুটই। 

ওভালে দ্বিতীয় ইনিংসে ২৫ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার পূরণ করেছেন রুট। বিশ্বের আর কোনও ব্য়াটার এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ৬ হাজার বা তার বেশি রান করতে পারেননি। রুটের ঠিক পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তিনি ৫৫টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্য়াচে খেলতে নেমে এখনও পর্যন্ত ৪২৭৮ রান করেছেন।

ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রানইংল্যান্ডের জয়ের জন্য আর মাত্র ৩৫ রান বাকি, ভারতের চাই চার উইকেটএমন পরিস্থিতিতেই খারাপ আলোর জন্য খেলা থামাতে বাধ্য হন আম্পায়াররাএরপরেই ঝেপে বৃষ্টি নামেশেষমেশ দিনের খেলা বাতিলই ঘোষণা করতে হয়তাই একসময় চতুর্থ দিনেই নিশ্চিতভাবে খেলার ফল জানা যাবে মনে হলেও, ম্যাচ গড়াল পঞ্চম দিনে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

 

দিনের শেষ সময়ে রুট ও বেথেলকে ফিরিয়ে ম্য়াচ জমিয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু এখনও ৩৫ রান প্রয়োজন ইংল্য়ান্ডর। হাতে রয়েছে ৪ উইকেট। 

ওভাল ক্রিকেট মাঠে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জিতেছে কোনও দলযা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাড়া করে জিতেছিলকিন্তু সেই ম্যাচের পর ১০০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছেসেই ম্যাচটি ১৯০২ সালে খেলা হয়েছিলএরপর থেকে এখানে এর চেয়ে বড় কোনও লক্ষ্য তাড়া করে জেতেনি কোনও দল। এবার অবশ্য় ৩৩৯ রান বোর্ডে তুলে ফেলেছে ইংল্যান্ড শিবির। জেমি স্মিথের সঙ্গে রয়েছেন জেমি ওভার্টন। পঞ্চম দিনের সকালে স্মিথের উইকেট তুলতে পারলে আরও চাপ বাড়বে ইংল্যান্ডের। এছাড়া ক্রিস ওকসের ব্যাট করতে নামার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে তিনি যদি না খেলতে পারেন, তাহলে আর তিন উইকেট ফেলতে পারলেই কিন্তু ভারত ইতিহাস গড়ে ফেলবে।

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget