এক্সপ্লোর

IND vs ENG: বুমরার পর এই তারকা পেসারও হয়ত বসছেন বার্মিংহ্যামে, অভিষেক হতে পারে অর্শদীপের

India vs England Test Series: প্রথম টেস্টে বুমরা ৪৪ ওভার বল করেছেন। দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও না পেলেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকী দ্বিতীয় ইনিংসেও রান খরচ করেননি বুমরা।

এজবাস্টন: সিরিজে সমতা ফেরানোর পালা। আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে প্রথম টেস্টে হেরে গিয়েছিল ভারতীয় দল। এরপর দ্বিতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে দল। বিশেষ করে নজর রয়েছে জসপ্রীত বুমরার ওপর। প্রথম টেস্টে ভারতীয় দলের একমাত্র স্টার পারফর্মার। গোটা দল যখন এজবাস্টনে প্রস্তুতি সারছে, তখন অনুশীলনেই নামেননি বুমরা। এটা মোটামুটি নিশ্চিত যে তারকা পেসারকে হয়ত দ্বিতীয় টেস্টে পাওয়াই যাবে না একাদশে। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

তবে শুধু বুমরাই নয়, সূত্র অনুযায়ী আরও এক তারকা পেসারকে হয়ত পাওয়া যাবে না দ্বিতীয় টেস্টে। কারণ তাঁকেও নেট সেশনে দেখা যায়নি। মনে করা হচ্ছে যে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধকে বসানো হতে পারে। প্রথম টেস্টে খেলেছিলেন। কিন্তু পারফর্ম করতে পারেননি। আইপিএলে পার্পল ক্যাপ জিতলেও ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে বল হাতে ইকনমি রেট চিন্তা বাড়িয়েছে গম্ভীরের। 

প্রথম টেস্টে বুমরা ৪৪ ওভার বল করেছেন। দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও না পেলেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকী দ্বিতীয় ইনিংসেও রান খরচ করেননি বুমরা। তবে বাকি পেসাররা তাঁকে সাহায্য করতে পারেননি। তার জন্যই ৩৭১ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়েও জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড শিবির। এর আগে গম্ভীর আভাস দিয়েছিলেন যে ইংল্যান্ডে টেস্ট সিরিজে তিনটির বেশি ম্য়াাচ হয়ত বুমরা খেলতে পারবেন না। সেই মতই তাঁকে বিশ্রাম দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। তবে প্রসিদ্ধকেও যদি বসানো হয়, তবে কোনও দুজনকে খেলানো হতে পারে? 

আভাস মিলছে বার্মিংহ্যামে নামতে চলা ২ পেসার হলেন অর্শদীপ সিংহ ও আকাশ দীপ। দ্বিতীয় জন টেস্ট ফর্ম্য়াটে আগেই অভিষেক করেছেন। প্রথমজন যদিও এখনও সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। ২ জনেই নেটে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন সারেন। 

ইংল্যান্ড যেমন তাঁদের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরিয়ে তারকা পেসার জোফ্রা আর্চারকে। ২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার । নির্বাচক লিউক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারেন, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে । ফিট হয়ে উঠেছেন আর্চার । চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি । রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার । ১৮ ওভার বল করেছেন সেই ম্যাচে । ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ।  

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget