এক্সপ্লোর

Akash Deep: শুধু চেতন শর্মাই আগে পেরেছিলেন, ম্য়াচ জেতানো স্পেলে রেকর্ড বুকে নাম লিখলেন আকাশ দীপ

IND vs ENG Test: এছাড়াও আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন ২৮ বছরের ডানহাতি পেসার। এমন এক রেকর্ড যা গত ৪৯ বছরে কেউ গড়তে পারেননি।

বার্মিংহ্যাম: বিহার থেকে বাংলা হয়ে বার্মিংহ্যাম। প্রথমবার এজবাস্টনে টেস্ট জয়ের যে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল, তার অন্যতম কারিগর আকাশ দীপ। গত বছর জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক। কিন্তু ধারাবাহিক সুযোগ আসছিল না। নিজেও সেভাবে মেলে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত ইংল্যান্ডে দ্বিতীয় টেস্টে এবার সুযোগ চলে এলে বুমরা বিশ্রাম নেওয়ায়। আর সেই সুযোগ লুফে নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপ। প্রথম ইনিংসে চার উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ছয় উইকেট। মোট ১০ উইকেট। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় পেসার আকাশ দীপ, যিনি ইংল্য়ান্ডের মাটিতে এক ম্য়াচে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন। 

ইংল্য়ান্ডের মাটিতে ভারতীয় বোলারদের সেরা পারফরম্য়ান্স

আকাশ দীপ: ১৮৭/১০ (বার্মিংহ্যাম, ২০২৫)

চেতন শর্মা: ১৮৮/১০ (বার্মিংহ্যাম, ১৯৮৬)

জসপ্রীত বুমরা: ১১০/৯ (নটিংহ্য়াম, ২০২১)

জাহির খান: ১৩৪/৯ (নটিংহ্যাম, ২০০৭)

ভগবত চন্দ্রশেখর: ১১৪/৮ (দ্য ওভাল, ১৯৭১)

এছাড়াও আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন ২৮ বছরের ডানহাতি পেসার। এমন এক রেকর্ড যা গত ৪৯ বছরে কেউ গড়তে পারেননি। হ্যারি ব্রুককে লেগবিফোর করার সঙ্গে সঙ্গে আকাশ দীপ ১৯৭৬ সালের পর প্রথম বোলার হন যিনি ইংল্য়ান্ডে টপ অর্ডারের প্রথম চার ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। শেষবার ১৯৭৬ সালে মাইকেল হোল্ডিং এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

মাঠে যখন দাপট দেখাচ্ছেন আকাশ, তখন বিহারে বাড়িতে তাঁর দিদি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। আকাশ এই জয় ও তাঁর পারফরম্য়ান্স দিদিকেই উৎসর্গ করছেন। ম্য়াচের পর চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলতে গিয়ে আকাশ বলেন, ''আমি এই মুহূর্তে বার্মিংহ্যাম ম্য়াচে জয়ের আনন্দই উদযাপন করতে চাই। আগামী নিয়ে বেশি ভাবতে চাই না। তবে আমার মাথায় ছিল দিদির কথা। আমি যতবার বল করছিলাম আমার দিদির মুখটা ভাসছিল। ও ক্যান্সারের সঙ্গে লড়ছে। দিদি আমাকে অনুপ্রেরণা দিয়েছে বরাবর। আমি জানি যে দিদি আমার পারফরম্যান্স দেখে খুব খুশি হবেন। আমি এটাই বলব যে দিদি তোমার সঙ্গে আমরা সবাই আছি। খুব দ্রুত তুমি সুস্থ হয়ে উঠবে।''

বুমরা না খেলায় সুযোগ চলে এসেছিল। আগামী টেস্ট ১০ তারিখ থেকে লর্ডসে। আদৌ আকাশ জানেন না যে তিনি সেই টেস্টে সুযোগ পাবেন কি না, কারণ বুমরা ফিরছেন নিশ্চিত। তবে যা পারফর্ম করলেন বার্মিংহ্যামে, এরপর আকাশকে বসানোর সাহস দেখাবে না টিম ম্য়ানেজমেন্ট।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget