India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
India vs Sri Lanka Test: ঠিক কোন ছকে ধনঞ্জয় ডি সিলভাদের বিরুদ্ধে খেলবে ভারত, সেই গেমপ্ল্যানেরই আভাস দিয়ে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তিন স্পিনার নিয়েই আক্রমণের ছক কষছে ভারত।

গল: আজ থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গলে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। চোট আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দলের প্রথম টেস্টে কেমন হতে পারে একাদশ? শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে জয় ছিনিয়ে আনতে হলে টিম কম্বিনেশনও নিঁখুত প্রয়োজন। ঠিক কোন ছকে ধনঞ্জয় ডি সিলভাদের বিরুদ্ধে খেলবে ভারত, সেই গেমপ্ল্যানেরই আভাস দিয়ে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তিন স্পিনার নিয়েই আক্রমণের ছক কষছে ভারত।
গলে যে উইকেটে খেলা হবে, সেখানে স্লো বোলারদের জন্য সাহায্য় মিলতে পারে। তাই ভারতীয় দল স্পিন সর্বস্ব আক্রমণ নিয়েই লঙ্কারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে। ভারতীয় দলে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুথার, সারাংশ জৈন চারজন স্পিনার আছেন। তার মধ্য়ে নিঃসন্দেহে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার জায়গা পাকা।
View this post on Instagram
সীমিত ওভারের ফর্ম্য়াটে সিরিজের পর ফের টেস্টের আসরে ভারতীয় দল। ভারতীয় দল দ্বীপরাষ্ট্রে নয় বছর পর লাল বলের সিরিজ় খেলতে নামবে। গলে লঙ্কান লায়ান্সদের বিরুদ্ধে প্রথম টেস্টটি ঘটনাক্রমে ভারতের ক্রিকেট ইতিহাসের ৬০০তম টেস্টও বটে। তবে এই টেস্টের প্রাক্কালে টিম ইন্ডিয়াকে বৃষ্টির জেরে নিজেদের অনুশীলনে কাটছাঁট করতে হল। ফলে গলের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার খুব একটা বেশি সময় পাচ্ছে না ভারতীয় দল। উদ্বেগের বিষয় হল শুধু ম্যাচের প্রাক্কালে নয়, বরং গোটা ম্যাচজুড়েই পাঁচদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খেলার প্রথম দিনেই শনিবার শুরুতেই মেঘাচ্ছন আকাশ, ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে বৃষ্টিও। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী শনিবার গলে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায়৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে থাকলেও, বাতাসে আর্দ্রতার জেরে সকলেরই আসল তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হতে পারে। প্রথম দিনের পরে যে আবহাওয়ার ব্যাপক হেরফের হবে এবং আকাশে সূর্য ঝলমল করবে, এমনটা কিন্তু নয়। রবি, সোম, মঙ্গল ও বুধবার, অর্থাৎ সব মিলিয়ে ম্যাচের পাঁচ দিনের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারে ৭৪ শতাংশ, সোমবারে ৮১ শতাংশ, মঙ্গলবারে ৫৬ শতাংশ এবং বুধবারে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচে প্রায় প্রতিদিনই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।




















