এক্সপ্লোর

Rohit Sharma: পাকাপাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে? জানিয়ে দিলেন রোহিত

Rohit Sharma Updates: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন হিটম্য়ান। চলতি বছরে ১৪টি ওয়ান ডে ম্য়াচ খেলে দুটো শতরান ও চারটি অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন।

মুম্বই: ওয়ান ডে ফর্ম্য়াটে এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মা। ৩৮ পেরিয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের সিংহাসন দখল করেছিলেন প্রথমবার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন হিটম্য়ান। চলতি বছরে ১৪টি ওয়ান ডে ম্য়াচ খেলে দুটো শতরান ও চারটি অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন। মোট ৬৫০ রান ঝুলিতে পুরেছেন।

চলতি মাসেই বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিতকে। তার আগে গুরুগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁর কাছে উড়ে এসেছিল অবসর প্রসঙ্গে প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করা রোহিত কবে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানাচ্ছেন? রোহিত বলছেন, ''আমার কেরিয়ারটা একটু দেরিতে শুরু করেছিলাম। কিন্তু যখন আমি উড়ানে পাড়ি দিয়েছিলাম, তখন সেই উড়ান অনেক উঁচুতে পাড়ি দিয়েছে। উড়ান এত তাড়াতাড়ি নীচে নেমে যাক আমি তা চাইব না। এখনও আরও উপরে থাকতে চাই আমি। আরও উড়তে চাই আমি।''

মজার ছলে দেওয়া উদাহরণ প্রসঙ্গে হিটম্য়ান আরও জানান, ''আমি উড়ানের উদাহরণ দিলাম কারণ সবাই এখানে উড়ানে কমবেশি চড়েছেন। এই পরিস্থিতিতে একটা উড়ান যখন ৩৫ হাজার থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় পাড়ি দেয়, তখন আপনিও নিশ্চিত হন। কেরিয়ারও ঠিক তেমনই। যখন উচ্চতায় পৌঁছায়, তখন নিশ্চিতভাবেই চাইবেন যে সেখানেই যেন বেশি সময় ধরে থাকা যায়। অবশ্য়ই উড়ান ল্যান্ড হওয়াটাও প্রয়োজ। তবে সেটি তখনই, যখন নিজে চাইবেন।''

সেই অনুষ্ঠানে এসেই রোহিত জানিয়েছিলেন যে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পরই ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে ২৪০ রান বোর্ডে তুলেছিল ভারত। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামার পর দ্রুত তাদের দুটো উইকেটও ফেলে দিতে পেরেছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ট্রাভিস হেডের শতরানমার্নাস লাবুশেনের অর্ধশতরান ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়মাস্টার্স ইউনিয়ন কনভোকেশনে এসে রোহিত বলছেন, ''আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। তা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াটে হোক। তা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। টানা দুটো মাস লেগেছিল ধাক্কা থেকে ফিরে আসতে।''

উল্লেখ্য, ২০২৪ সালে রোহিতের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। চলতি বছরে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget