এক্সপ্লোর

Indian Cricket Team: রোহিত, বিরাটের পর এবার শামি! টেস্ট তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন ফাস্ট বোলার

Mohammed Shami: মহম্মদ শামি ইতিমধ্যেই ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছন। তাঁর ঝুলিতে ২৭.১ গড়ে ২২৯টি টেস্ট উইকেটও রয়েছে।

নয়াদিল্লি: সদ্যই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team)  দুই স্তম্ভ, রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপর সম্প্রতি কিছু রিপোর্ট দাবি করা হয়েছিল ভারতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা ভাবছেন করছেন। তিনি আর কেউ নন, মহম্মদ শামি (Mohammed Shami)। এই রিপোর্টকে এবার সরাসরি নস্যাৎ করে দিলেন মহম্মদ শামি।

নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের এই রিপোর্টকে মিথ্যে বলে দাবি করে কড়া ভাষায় শামি লেখেন, 'আরে মহারাজ দারুণ কাজ করেছ। এবার নিজের চাকরির কতদিন বাকি রয়েছে, সেটাও গুণে নাও, তারপর না হয় বাকিটা দেখবে। আপনাদের মতো লোকেরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। কখনও তো ভাল কিছু বল। ক্ষমা করবেন, তবে এটা আজকের সবথেকে খারাপ খবর।'

 

শামি ইতিমধ্যেই ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছন। তাঁর ঝুলিতে ২৭.১ গড়ে ২২৯টি টেস্ট উইকেটও রয়েছে। ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের অন্যতম তিনি। আর তিনি যে এখনই টেস্ট অবসর নিয়ে কিছু ভাবছেন না, তা তাঁর এই পোস্টে কার্যত প্রমাণ হয়ে গেল। পরে কী হয়, সেটা সময়ই বলবে। তবে অবসর না নিলেও, শামির ইংল্যান্ড সফরে দলে সুযোগ পাওয়া নিয়ে খানিক প্রশ্নচিহ্ন রয়েছে বটে। এর কারণ তাঁর ফিটনেস।

শামি ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। তারপর থেকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। অর্থাৎ প্রায় বছর দু'য়েক কোনও টেস্ট ম্যাচ খেলেননি তিনি। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন মাঠের বাইরেও ছিলেন তিনি। বর্তমানে আইপিএলে খেলছেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে ভারতীয় দলেও ফিরেছেন তিনি। তবে শামির ফিটনেস নিয়ে এখনও পর্যন্ত নির্বাচকরা সম্পূর্ণ নিশ্চিত নন।

দাবি করা হচ্ছে দীর্ঘ সময়ের পর শামির শরীর আপাতত লম্বা ফর্ম্যাট খেলার জন্য প্রস্তুত কি না, সেটা দেখেই ইংল্যান্ড সফরে তাঁর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেতে পারেন অর্শদীপ সিংহ। তারকা বাঁ-হাতি ফাস্ট বোলারের আসন্ন বিলেত সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে জোর কানাঘুষো শোনা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget