এক্সপ্লোর

Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?

Rishabh Pant: ঋষভ পন্থ টি-টোয়েন্টি দলে তো সুযোগ পানই না, উপরন্তু ওয়ান ডে দলে সুযোগ পেলেও, সিংহভাগ সময় তাঁকে বেঞ্চে বসে থাকতে হয়। কেএল রাহুলই ওয়ান ডেতে ভারতের প্রথম পছন্দের কিপার-ব্যাটার।

নয়াদিল্লি: ভারতীয় টি-টোয়েন্টি দলে বহুদিন ধরেই সুযোগ পাননা। এবার কী ভারতের ওয়ান ডে দল থেকেও বাদ পড়বেন ঋষভ পন্থ (Rishabh Pant)? ইঙ্গিত কিন্তু তেমনই।

ঋষভ পন্থ টি-টোয়েন্টি দলে তো সুযোগ পানই না, উপরন্তু ওয়ান ডে দলে সুযোগ পেলেও, সিংহভাগ সময় তাঁকে বেঞ্চে বসে থাকতে হয়। কেএল রাহুলই ওয়ান ডেতে ভারতের প্রথম পছন্দের কিপার-ব্যাটার। এবার শোনা যাচ্ছে পন্থকে নাকি ওয়ান ডে দল থেকেই একেবারে ছেঁটে ফেলা হবে। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে এক রিপোর্টে দাবি করা হচ্ছে।

পন্থ বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করছেন। সেখানে তাঁর দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুবই খারাপ। আট ম্য়াচ খেলে মাত্র দুইটি জিতে আইপিএলের লিগ তালিকায় আপাতত সবার নীচে রয়েছে পন্থের দল। লখনউয়ের ফর্মের সঙ্গে সঙ্গে তাঁর নিজের ফর্মও নিম্নমুখী। অপরদিকে, স্যামসন দুরন্ত ছন্দে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর স্যামসন আইপিএলের শুরুটা একটু মন্থরভাবে করেছিলেন। তবে তিনি টুর্নামেন্ট এগোতেই ফের ছন্দে ফিরেছেন। দুই দুইটি শতরানও হাঁকিয়ে ফেলেছেন তারকা-কিপার ব্যাটার।

সাম্প্রতিক সময়ে সমর্থকদের তরফে বারবার দবি উঠেছে দল নির্বাচনের ক্ষেত্রে ফর্মকে বাড়তি গুরুত্ব দেওয়া হোক। ফর্মের কথা মাথায় রেখেই কিন্তু সিসিআইয়ের দল নির্বাচন হতে পারে। Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী সাম্প্রতিক দুরন্ত ফর্মের জেরে পন্থের জায়গায় স্যামসনকে খানিকটা দেখে নেওয়া হতে পারে বলে আভাস দেওয়া হচ্ছে।

পন্থ চলতি আইপিএলে মাত্র ২৭-র গড় ও ১২৬.৮৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৬৮। সেই তুলনায় স্যামসন নিজের নতুন ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আট ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন, তাও আবার ৫০.৬৭ গড় ও ১৬৯.৮৩ স্ট্রাইক রেটে। স্যামসনের ওয়ান ডে রেকর্ডও কিন্তু মন্দ নয়। ভারতের জার্সি গায়ে ৫৬.৬৭ গড়ে ১৬ ম্যাচে ৫১০ রান করেছেন স্যামসন। এই ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে একটি শতরান ও তিনটি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে স্যামসনের দখলে। সেখানে পন্থের টেস্ট রেকর্ড দুরন্ত হলেও, ওয়ান ডে রেকর্ড বেশ সাধারণ। পন্থ ৩১টি ওয়ান ডে ম্যাচে ৩৩.৫০ গড়ে আন্তর্জাতিক ওয়ান ডেতে ৮৭১ রান করেছেন। পরিসংখ্যানে এই বিস্তর ফারাক এবং সাম্প্রতিক ফর্মই সম্ভবত পন্থের বিপক্ষে স্যামসনকে এগিয়ে রাখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget