এক্সপ্লোর

Indian Cricket Team: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা?

Ryan Ten Doeschate: শ্রীলঙ্কার মাটিতে স্পিন খেলার ব্য়র্থতার ফলেই দল ওয়ান ডে সিরিজ় হেরেছিল বলে মেনে নিচ্ছেন রায়ান টেন দুশখাতে।

নয়াদিল্লি: ভারতীয় উপমহাদেশের ক্রিকেটাররা স্পিন খেলতে পটু। স্টেপ আউট করে, কব্জির মোচড়ে কী করে স্পিন ভেল্কি সামলাতে হবে সেই বিষয়ে ভারত (Indian Cricket Team), পাকিস্তানের ব্যাটাররা উদাহরণ ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে খানিকটা আশ্চর্যজনকভাবেই ভারতীয় দলের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা দেখা দিয়েছে, যা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে স্পষ্ট হয়ে ওঠে। সেই ভুলত্রুটি শুধরে দিতে তৎপর টিম ইন্ডিয়ার নতুন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দল ২৭ উইকেট হারায়। তিন ম্যাচের কোনও সিরিজ়ে স্পিনারদের বিরুদ্ধে এত উইকেট হারানোর রেকর্ড আর কোনও দলের নেই। মূলত স্পিনের বিরুদ্ধে ব্যর্থতাই টিম ইন্ডিয়ার সিরিজ় হারের কারণ হয়ে দাঁড়ায়। সামনেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই সিরিজ়। বাংলাদেশের বিরুদ্ধে দুই ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ঘরের মাঠে ভাল খেলতে হলে যে স্পিনের বিরুদ্ধে ভাল করা প্রয়োজন, সেই বিষয়ে টেন দুশখাতে অবগত এবং সেই জন্যই তিনি পরিস্থিতির উন্নতি ঘটাতেও সচেতন।

টেন দুশখাতে মেনে নিচ্ছেন যে তাঁকে যে ভারতীয় ব্যাটারদের সঙ্গে স্পিন খেলা নিয়ে কাজ করতে, সেটা তাঁর চিন্তাভাবনার বাইরে ছিল। কিন্তু বিদেশের মাটিতে ভারতের ভাল করার প্রবল ইচ্ছায় হয়তো স্পিন খেলার দক্ষতা এবং সেই বিষয়ে উন্নতি করাটা খানিক ব্যাকফুটে চলে গিয়েছে বলে মনে করছেন টেন দুশখাতে।

তিনি বলেন, 'ভারতীয় ব্য়াটারদের স্পিনের বিরুদ্ধে ব্য়াটিংয়ের বিষয়টা আমার কল্পনাতীত ছিল এবং এই একটা চ্যালেঞ্জ যে নিতে হবে সেটাই আমি ভাবতে পারিনি। শ্রীলঙ্কায় স্পিনারদের বিরুদ্ধেই আমরা বিপাকে পড়েছিলাম। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের দেশে ভাল করার ফোকাসটা এত বেশি ছিল যে কোথাও হয়তো ভারতীয় দলের বরাবর যা শক্তিশালী অঙ্গ ছিল, সেই স্পিন খেলার বিষয়টায় আমরা তেমন গুরুত্ব দিইনি। এই বিষয়টা ঠিকঠাক করার ব্যাপারে আমি তৎপর, যাতে ভারতীয়রা ফের একবার স্পিন খেলার বিষয়ে বিশ্বের সেরা দলের তকমাটা পায়।' 

তবে টেন দুশখাতে টেকনিক নিয়ে বাড়তি বকবকে বিশ্বাসী নন। বরং তিনি ছোট ছোট জিনিসপত্র শুধরে, নতুন নতুন কিছু উপদেশ দিয়ে দলের উন্নতি ঘটাতে বলেই জানান প্রাক্তন ডাচ অলরাউন্ডার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কেন দলীপ ট্রফিতে সুযোগ পাননি? নিজেই জানালেন রিঙ্কু সিংহ 

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget