এক্সপ্লোর

Rohit Sharma: সূর্যকুমারের ক্যাচটাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের টার্নিং পয়েন্ট, মেনে নিলেন রোহিত

T20 world Cup: বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন।

মুম্বই: ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল তাঁরই নেতৃত্বে। আর ফাইনালের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। গতকাল ২৮ জুনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি হয়েছে। রোহিত জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেরা মুহূর্ত সূর্যকুমার যাদবের শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচই। 

হিটম্য়ান বলছেন, ''সূর্যকুমার তখন লং অফে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তটা অদ্ভুত অনুভূতি ছিল। এমনকী যখন আম্পায়ার চেক করছিলেন যে আদৌ পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কি না, তখনও সবাই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম। আমি লং অনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে দেখে মনে হচ্ছিল যে বল বাউন্ডারি ছুঁয়ে ফেলেছে। ছয় হয়ে গিয়েছে মনে হচ্ছিল। যতক্ষণ না সূর্য উড়ে গিয়ে ওভাবে ক্যাচটা লুফে নিল ততক্ষণ বিশ্বাসই হচ্ছিল না। ওই ম্য়াচের টার্নিং পয়েন্ট ছিল সেটি।''

জিও হটস্টারে এক সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ''থার্ড আম্পায়ার কল হল যখন, তখন আমি সূর্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যাচটা কি সত্যিই নিঁখুতভাবে নেওয় হয়েছে? ও আমাকে বলল হ্যাঁ, আমার মনে হয় ক্যাচটা আমি ঠিকভাবেই নিয়ে নিয়েছি। জুম ক্যামেরায় দেখা গিয়েছিল যে বাউন্ডারি লাইনের দড়ি কোথাও নড়েনি। এরপরই আমরা নিশ্চিত হই যে ক্যাচটা সঠিকভাবেই নেওয়া হয়েছে।''

রাহুল দ্রাবিড়ের জন্য়ই এই ট্রফি জিততে চাইছিলেন রোহিত, এ কথাও জানিয়েছেন। তিনি বলেন, ''রাহুল ভাই ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছিলাম যে আগামী ৬ মাসের মধ্য়ে আরও একটি বিশ্বকাপ রয়েছে। এই পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আরও একটা বিশ্বকাপে রাহুল ভাই যেন আমাদের দায়িত্ব দেন। চেষ্টা করছিলাম যে রাহুল ভাইয়ের জন্য় টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন জিততে পারি।''

উল্লেখ্য, বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। তাই আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের চাপের থেকে বেশ খানিকটা দূরে ছুটি কাটাচ্ছেন রোহিত। অবশ্য টিম ইন্ডিয়ার বর্তমান আস্তানা ইংল্যান্ডের থেকে তিনি খুব দূরে নন। রোহিতকে ইতালির মিলানের রাস্তায় দেখা গেল। রোহিত নিজেও অবশ্য স্ত্রী, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর মিলানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। মিলানের রাস্তায়ও অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget