এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই শামি, প্রথম পাঁচে আর কে কে?

IPL 2023 Purple Cap Stat: শামি চলতি টুর্নামেন্টে মোট ৫১ ওভার করেছেন এখনও পর্যন্ত। ইকনমি রেটও ভাল। ৩০৬ বল করে ২৩ উইকেট নিয়েছেন শামি।

কলকাতা: আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে এখনও শীর্ষেই মহম্মদ শামি। ১৩ ম্যাচ ২৩ উইকেট নিয়ে তিনিই এই মুহূর্তে এই তালিকায় সবার আগে রয়েছেন। এমনকী দ্বিতীয় স্থানেও গুজরাত টাইটান্সের জার্সিতে খেলা শামির সতীর্থ রশিদ খানই। শামি চলতি টুর্নামেন্টে মোট ৫১ ওভার করেছেন এখনও পর্যন্ত। ইকনমি রেটও ভাল। ৩০৬ বল করে ২৩ উইকেট নিয়েছেন শামি। অন্যদিকে রশিদ খান ১৩ ম্যাচে ৫২ ওভার বল করে ২৩ উইকেট ঝুলিতে পুরেছেন আফগান স্পিনার রশিদ।  এক চুলের পার্থক্যটা স্রেফ ইকোনমি রেটের। শামির ইকোনমি ৭.৫৪। আর আফগান স্পিনারের ৭.৯৬। ১৩ ম্যাচের শেষে রশিদের ঝুলিতেও ২৩ উইকেটই। চলতি আইপিএলে একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রশিদ। তবে ইকোনমির জেরে এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় দু'নম্বরে রয়েছেন তিনি। তাই সামনের একটা ম্যাচেই বদলে যেতে পারে যাবতীয় সমীকরণ। 

পার্পল ক্যাপের লড়াই অবশ্য বেশ জমে উঠেছে। শামি-রশিদের মধ্যে সেরা হওয়ার দুরন্ত লড়াই চললেও পিছিয়ে নেই বাকিরাও। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৪ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা চলতি আইপিএলে তাঁর নিজের সেরা স্পেল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। কখনও কখনও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে।

তালিকার পাঁচ নম্বরে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী। ১৩ ম্যাচের শেষে ১৯ উইকেট কেকেআরের স্পিনারের। সমসংখ্যক ম্যাচের শেষে একই উইকেট রয়েছে তুষার দেশপাণ্ডের ঝুলিতেও। ইকোনমির ভিত্তিতে চেন্নাই সুপার কিংসের পেসার রয়েছেন ছয় নম্বরে। তুষারের ইকোনমি ৯.৭৯। আর বরুণের ৮.০৩। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মোহিত শর্মা (১৭ উইকেট) রয়েছেন সাত নম্বরে।

তালিকায় আট নম্বরে মহম্মদ সিরাজ। ১৭ উইকেট আরসিবি পেসারের ঝুলিতেও। ইকোনমির ভিত্তিতে মোহিতের শর্মা এগিয়ে। নয় ও দশ নম্বরে যথাক্রমে অর্শদীপ সিংহ ও রবীন্দ্র জাডেজা। অর্শদীপ পাঞ্জাবের জার্সিতে চলতি আইপিএলে তাঁর শেষ ম্য়াচে এক উইকেট নিয়েছেন। তাঁর ঝুলিতে এই মুহূর্তে ১৭ উইকেট। জাডেজা এখনও পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে ১৬ উইকেট নিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget