এক্সপ্লোর

Ranji Trophy: রঞ্জির ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই হ্যাটট্রিক উনাদকাটের

Jaydev Unadkat Hat-trick: প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই তারকা বাঁহাতি পেসার। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফেরালেন দিল্লির ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধূলকে।

সৌরাষ্ট্র: রঞ্জির ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই হ্যাটট্রিক উনাদকাটের। দিল্লির বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেছে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই প্রথম ওভারে বল করতে এসেছিলেন উনাদকাটের (Jaydev Unadkat)। রঞ্জিতে (Ranji Trophy) দিল্লির বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই তারকা বাঁহাতি পেসার। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফেরালেন দিল্লির ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধূলকে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক যশ ধূল। কিন্তু তাঁর সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়ে ফিরে আসে। আর তার নেপথ্যে জয়দেব উনাদকাটের বিধ্বংসী বোলিং। টপ অর্ডারকে খেলার শুরুতেই পরপর ফিরিয়ে দিল্লি শিবিরে ত্রাস সৃষ্টি করে দেন উনাদকাট। লোয়ার অর্ডারে হৃত্বিক শোকিন ৬৮ রান করেন। তিনিই দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন। এছাড়া শিবাঙ্ক বসিস্ট ৩৮ রান করেন। প্রানসু বিজয়ানারায়নণ ১৫ রান করেন। এছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ১৩৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি। 

হার্দিকের নেতৃত্বে নামবে ভারত

নজরে চব্বিশ। টি ২০ বিশ্বকাপ। গত টি ২০ ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা আপাতত অতীত। এবার সামনে তাকানোর পালা। চব্বিশের বিশের বিশ্বকাপের জন্য ঘুঁটি সাজানো শুরু করার পালা নতুন টিং ইন্ডিয়ার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্মাটে যেখানে দায়িত্বে নতুন নেতা। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় টি ২০ দলের অধিনায়ক হিসেবে পাকাপাকিভাবে হার্দিকের পথচলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টি ২০ ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারত। নতুন অভিযানে নামার পথে অবশ্য বিগ থ্রি-কে আপাতত পাচ্ছে না ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল।

টি ২০ তে হার্দিক পাণ্ড্য যে নেতা হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৈরি, সে ঝলক ইতিমধ্যেই পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত টি২০ সিরিজে ভারত জিতেছে হার্দিকের নেতৃত্বে। পাশাপাশি আগামীর পথচলার জন্য নেতা হিসেবে যে অলরাউন্ডার পাণ্ড্য-র ওপর আস্থা রাখা যায়, সেটা বোঝা গিয়েছিল গতবারের আইপিএলেই। প্রথমবার আইপিএল খেলতে নামা গুজরাট টাইটন্স (Gujrat Titans) ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জিতেছিল হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বেই। 

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Naman Dhir: ৭ বছর সুযোগ না পেয়ে খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন! রেকর্ড গড়ে সেই নমন জেতালেন ভারতকে
৭ বছর সুযোগ না পেয়ে খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন! রেকর্ড গড়ে সেই নমন জেতালেন ভারতকে

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget