এক্সপ্লোর

Mrinank Singh Detained: ঋষভ পন্থের সঙ্গে কোটি টাকার প্রতারণা, আটক 'আইপিএল ক্রিকেটার'!

Mrinank Singh: মৃণাঙ্ক সিংহ নামক ক্রিকেটারের বিরুদ্ধে তাজ হোটেলের তরফে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিল না মেটানোর অভিযোগ দায়ের করা হয়।

নয়াদিল্লি: রঞ্জি ক্রিকেটার, আইপিএল ক্রিকেটার, তাঁর একাধিক পরিচয়। আর এই ভিন্ন ভিন্ন পরিচয়ের মাধ্যমেই প্রতারণার ফাঁদ। ২৫ বছরের মৃণাঙ্ক সিংহকে (Mrinank Singh) প্রতারণার দায়ে দিল্লি পুলিশ আটক করেছে। এই প্রতারক নাকি নিজেকে ক্রিকেটার হিসাবে পরিচয় দিয়ে তাজ হোটেলের পাশাপাশি ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থকেও (Rishabh Pant) ঠকিয়েছেন।

গত বছর ২২ থেকে ২৯ জুলাই তাজ হোটেলে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিল করেও সেই টাকা মেটাননি তিনি। এরপরেই তাজ কর্তৃপক্ষের তরফে মৃণাঙ্কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই লোক ঠকানোর দায়ে মৃণাঙ্ককে প্রথমে মুম্বই ও পঞ্চকুলা পুলিশ গ্রেফতার করে, তারপর দিল্লি পুলিশের (Delhi Police) হাতে তাঁকে তুলে দেওয়া হয়। এই ব্যক্তিই নাকি গত বছরে ঋষভ পন্থের সঙ্গে এক কোটিরও অধিক টাকার প্রতারণা করেন।

দিল্লি পুলিশে কর্মরত এক ব্যক্তি জানান, 'চাণক্যপুরী পুলিশ স্টেশনে তাজের সিকিউরিটি ডিরেক্টরের তরফে এক অভিযোগ দায়ের করা হয়, যেখানে জানানো হয় সিংহ ক্রিকেটার হিসাবে নিজের পরিচয় দেন। তবে পাঁচ লক্ষ ৫৩ হাজারেরও অধিক বিল না মিটিয়েই হোটেল ছাড়েন তিনি।' তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান যে তাঁর তরফে এক বিখ্যাত স্পোর্টস কোম্পানি বিল মিটিয়ে দেবে এবং একটা ট্র্যান্সঅ্যাকশন নম্বর দিয়েও জানান যে ইতিমধ্যেই দুই লক্ষ টাকা পাঠানো হয়েছে। তবে শেষমেশ সবটাই ভুয়ো প্রমাণিত হয়।

উত্তর নেই শামির কাছে

বিশ্বকাপ জুড়ে দুরন্ত পারফরম্যান্স। নাগাড়ে ১০ জয়। তাও বিশ্বকাপ (CWC 2023) হাতছাড়া। খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাই ঠিক কী কারণে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারতে হল, তা আজও অজানা মহম্মদ শামির (Mohammed Shami) কাছে।

সম্প্রতি রিপোর্টারদের মুখোমুখি ভারতের তারকা ফাস্ট বোলার শামি বলেন, 'গোটা দেশেই তো ওই দিন হতাশ হয়েছিল। আমরা পর পর ম্যাচ জিতে যে গতিটা পেয়েছিলাম, সেটা তো শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টায় সর্বস্বটা উজাড় করে দিয়ে জেতার জন্য সচেষ্ট ছিলাম। তবে শেষমেষ কী ভুল হল, বুঝতেই পারছি না।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মার্শ, স্মিথের অর্ধশতরান, তিন উইকেট শাহিনের, তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget