এক্সপ্লোর

IND vs AUS: মাঠে উপস্থিত মা, পেলেন আদরও, নাগপুরে স্মরণীয় অভিষেক ভরতের

KS Bharat Update: এবার পন্থ না থাকায় ভরতকে সুযোগ দেওয়া হবে, এমনটা শোনা যাচ্ছিল প্রথম থেকেই। কিন্তু তবুও ঈশান কিষাণের উপস্থিতি কোথাও একটু সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছিল।

নাগপুর: টেস্ট ক্রিকেটে দেশের জার্সিতে খেলা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন থাকে। সেই স্বপ্নই এবার পূরণ করলেন কে এস ভরত। বিগত ২ বছর ধরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে প্রত্যেকটি সফরে গিয়েছেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ মেলেনি। এবার পন্থ না থাকায় ভরতকে সুযোগ দেওয়া হবে, এমনটা শোনা যাচ্ছিল প্রথম থেকেই। কিন্তু তবুও ঈশান কিষাণের উপস্থিতি কোথাও একটু সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি সুযোগ পেলেন। আর শুধু পেলেনই না। টেস্ট অভিষেকে প্রথম দিনেই দুর্দান্ত স্টাম্পিং করে ফেরালেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেনকে।

ভরত এর আগে ভারতের হয়ে এর আগে এক ম্যাচে ঋদ্ধিমান আহত হওয়ায় পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমেছিলেন বটে, তবে টেস্ট অভিষেক ঘটাননি তিনি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পরে বর্তমানে শয্যাশায়ী। তাই তাঁর বদলে ভারতীয় দলে কিপার হিসাবে কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন কেএস ভরত। চেতেশ্বর পূজারা ভরতকে তাঁর টেস্ট ক্যাপ দেন। এরপরই মাঠে উপস্থিত মায়ের দিকে এগিয়ে যান ভরত। মুহূর্তেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে গোটা স্টেডিয়াম। মা-কে জড়িয়ে ধরেন ভরত। ছেলের গালে স্নেহের চুম্বন দেন ভরতের মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।

কুম্বলেকে টেক্কা অশ্বিনের  

টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কীর্তি।

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। অশ্বিনের বোলিং পরিসংখ্যান ১৫.৫-২-৪২-৩। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে অশ্বিনের স্পিনই অজি ব্যাটারদের ঘায়েল করেছে বৃহস্পতিবার।

টেস্ট ক্রিকেটে সাড়ে চারশো উইকেট হয়ে গেল অশ্বিনের। দেশের হয়ে ৮৯তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। গড়লেন নতুন কীর্তি। অশ্বিনের আগে অনিল কুম্বলে ৯৩তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। তিনিই এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্রুততম সাড়ে চারশো উইকেট নেওয়া বোলার। অস্ট্রেলিয়ার ক্যারি হলেন অশ্বিনের সাড়ে চারশোতম শিকার। আপাতত ৪৫২ উইকেট হয়ে গেল অশ্বিনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget