এক্সপ্লোর

Litton Das: লড়াকু লিটন, চাপের মুখে চোখধাঁধানো সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের তারকা ব্যাটার

PAK vs BAN 2nd Test: লিটনের ১৩৮ রান ও মেহেদি হাসান মিরাজের ৭৮ রানের ইনিংসে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬/৬ থেকে ২৬২ রান তুলতে সক্ষম হয়।

রাওয়ালপিন্ডি: ২৬ রানে ছয় উইকেট হারিয়ে তখন ধুঁকছে দল। বল হাতে আগুন ঝরাচ্ছেন খুররাম শেহজাদ। সেই সময়েই তিনি রুখে দাঁড়ালেন। রবিবারের রাওয়ালপিন্ডিতে মতান্তরে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসটি এল লিটন দাসের (Litton Das) ব্যাট থেকে। দেওয়াল পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ দলের হয়ে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (PAK vs BAN 2nd Test) লড়াইয়ে ফেরালেন তারকা কিপার-ব্যাটার।

পাঁচ বলের ব্যবধানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান খুররাম। শাকিব, মুশফিকুর, মোমিনালরা সকলেই ব্যর্থ। এমনকী বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারদের মধ্যে কেবল শাদমানই দুই অঙ্কের রান করতে পারেন। তাঁর সংগ্রহ ১০। এই পরিস্থিতি থেকে মেহেদি হাসান মিরাজকে (Mehidy Hasan Miraz) নিয়ে পাল্টা লড়াই চালালেন লিটন দাস। দেখতে দেখতেই নিজের কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরানটি হাঁকিয়ে ফেললেন তিনি।

 

 

দিনশেষে যখন সলমন আলি আগার বলে আউট হয়ে ফিরলেন লিটন, তখন তাঁর নামের পাশে লেখা ১৩৮ রান। তাঁর এই অনবদ্য সেঞ্চুরি এবং মেহেদি হাসানের দুরন্ত ৬৮ রানের ইনিংসের সুবাদেই পাকিস্তানের ২৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ২৬২ রান তুলতে পারল বাংলাদেশ। এক সময় ব্যাটিং বিপর্যয়ে যখন মনে হচ্ছিল বাংলাদেশ ৫০ রানের গণ্ডিও পার করতে পারবে না। সেই সময়ই লিটনের ইনিংস দলকে শুধু লড়াইয়ের জায়গা করে দিল তাই নয়, বলা ভাল দলের ঐতিহাসিক সিরিজ় জয়ের আশাও জিইয়ে রাখল।  

সপ্তম উইকেটে মিরাজ ও লিটন মিলে মোট ১৬৫ রান যোগ করেন। তবে চা পানের বিরতির ঠিক আগেই জোড়া সাফল্য পান খুররাম। পাঁচ উইকেট সম্পূর্ণ করেন তিনি। মেহেদিকে তিনিই সাজঘরে ফেরান। ফের একবার খানিক চাপের মুখে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতি নবম উইকেটে লিটনকে যোগ্য সঙ্গ দেন হাসান মামুদ। দুইজনে ৬৯ রান যোগ করেন। তবে লিটন আউট হওয়ার দুই বল পড়েই নাহিদ রানা আউট হলে বাংলাদেশ ইনিংস ২৬২ রানেই শেষ হয়। আপাতত প্রথম ইনিংসে লিটনরা ১২ রানে পিছিয়ে। তবে অঙ্কটা যে লিটন-মিরাজ না থাকলে সুবিশাল হত, তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পাকিস্তানের সাজঘরে বিরাট অশান্তি! শান মাসুদ-শাহিন আফ্রিদির মারপিট থামাতে গিয়ে মার খেলেন রিজওয়ান? 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget