Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
AUS Vs BAN: টেস্ট ফর্ম্য়াটে উইকেট শিকারের নিরিখে কিংবদন্তি কপিল দেব ও প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেনকে টেক্কা দিতে পারেন স্টার্ক।

সিডনি: আগামী ১৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ(Australia Vs Bangladesh) টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। নিজেদের দেশের মাটিতে ২ ম্যাচের সিরিজ আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই টেস্ট সিরিজেই নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন মিচেল স্টার্ক। টেস্ট ফর্ম্য়াটে উইকেট শিকারের নিরিখে কিংবদন্তি কপিল দেব ও প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেনকে টেক্কা দিতে পারেন স্টার্ক।
টেস্টে এই মুহূর্তে মিচেল স্টার্কের ঝুলিতে রয়েছে ৪৩৩ উইকেট। কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেবের ঝুলিতে রয়েছে ৪৩৪ উইকেট। অর্থাৎ স্টার্কের সামনে সুযোগ থাকছে কপিল দেবকে টেক্কা দিতে পারেন। সিরিজের প্রথম ম্য়াচেই ৩৬ বছরের তারকা অজি পেসারের সামনে সুযোগ থাকছে কপিল দেবকে টেক্কা দিয়ে দেওয়ার।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেন টেস্ট ফর্ম্য়াটে মোট ৪৩৯ উইকেট ঝুলিতে পুরেছেন। অর্থাৎ দুটো টেস্টের পর ৪৪০ উইকেট সংখ্যা ছুঁলেই স্টেনকেও টেক্কা দিয়ে দেবেন অজি বাঁহাতি পেসার।
কেকেআরের নেতৃত্বে কি হার্দিক?
হার্দিক সদ্যই মুম্বই থেকে সরে গিয়েছেন বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সেই পাকাপাকিভাবে তাঁর ব্যক্তিগত অনুশীলনের কেন্দ্র করেছেন হার্দিক। এইসবই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়াচ্ছে। শোনা যাচ্ছিল হার্দিক দল বদল করলে তাঁকে মোট সাত সাতটি দল নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী। সেই তালিকায় চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসদের নাম উঠে আসছিল। এবার কেকেআরের নাম প্রবলভাবে সেই জল্পনায় উঠে এল।
সদ্য মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র দাবি করেছিলেন হার্দিকের ট্রেডিংয়ের মাধ্যমে সিএসকেতে যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনাই হয়নি, এমনকী হার্দিকের কোনও দলেই যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। সেই মুখপাত্রের দাবি অনুযায়ী আপাতত আইপিএল ২০২৬ সালের মরশুমের রিভিউ এখনও হয়ইনি। তবে তাতেও জল্পনা থামার কোনও জো নেই। উল্লেখ্য, ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক
রাহানে সদ্যই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেকেআরকে আগামী মরশুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে। সেই ভূমিকাতে হার্দিককে দেখা যেতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। কেকেআর এখনও ক্যামেরন গ্রিনকে নিয়ে নিশ্চিত নয়। তারকা অস্ট্রলিয়ান অলরাউন্ডারকে কেকেআর রিটেন না করলে, পরের মরশুমে কেকেআরের কাছে অনেকটাই টাকা থাকবে। পাশাপাশি খেলোয়াড় ট্রেডিং এবং অর্থের মাধ্যমেও কেকেআর হার্দিককে নিতে পারে বলে খবর।




















