এক্সপ্লোর

Mohammed Siraj: 'আপনি যা চেয়েছিলেন, আমি তাই দিলাম', ওভাল টেস্ট জয়ের নায়ক সিরাজ কার উদ্দেশে এমন মন্তব্য করলেন?

IND vs ENG 5th Test: ওভালে ভারতীয় দল নিজেদের টেস্ট ইতিহাসের সবথেকে কম, ছয় রানের ব্যবধানে ম্যাচ জেতে। নয় উইকেট নিয়ে এই জয়ের নায়ক মহম্মদ সিরাজ।

লন্ডন: ৩০ জুলাই, আজ থেকে ঠিক পাঁচ দিন আগে, ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) প্রথম দিন এক কিংবদন্তি এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন (Dale Steyn)। তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা ছিল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে। ওভাল টেস্ট শেষ তার জবাব দিলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

কী ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টেইন? প্রোটিয়া কিংবদন্তি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'সিরাজ পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নেবে।' ম্যাচের শেষবেলায়, দ্বিতীয় ইনিংসে সিরাজ পাঁচ উইকেট তো নিলেনই, দলকে ম্যাচও জিতিয়ে, সিরিজ় ড্র করতে সাহায্য করেন। তারপরেই স্টেইনের সেই পাঁচদিন পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দিয়ে সিরাজ লেখেন, 'আপনি যা চেয়েছিলেন, আমি তাই দিলাম। আপনার তরফ থেকে এইটা আসায় বড় ব্যাপার।'

 

সিরাজের জন্য শুধু এই ম্য়াচ নয়, গোটা সিরিজটাই বেশ ঘটনাবহুল কেটেছে। তিনিই শেষ ব্যাটার হিসাবে টানটান লর্ডস টেস্টে আউট হয়েছিলেন। ভারতীয় দল সেই ম্যাচ হেরেছিল। হারের পর মাঝ ক্রিজে ঠায় দাঁড়িয়েছিলেন হতাশ সিরাজ। হারের সঙ্গে আপোস করাটা বেশ কঠিন ছিল। এই ম্যাচেও গতকালই ১৯ রানে ব্যাট করা হ্যারি ব্রুকের ক্যাচ সঠিকভাবে ধরতে পারেননি তিনি। বল তালুবন্দি করেও বাউন্ডারি পার করে যাওয়ায় ব্রুক জীবন ও ছয় রান, দুইই পান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন আশঙ্কা করেছিলেন এই ঘটনার জন্যই কুখ্যাত হয়ে থেকে যাবেন তিনি। 

তবে সেই স্থান থেকে ঘুরে দাঁড়ান সিরাজ। ম্যাচের শেষদিনে দলকে জেতান। তিনি কিন্তু এই ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাঁর সতীর্থ যশপ্রীত বুমরারও এক কৃতিত্বে ভাগ বসালেন। এই সিরিজ়ের সর্বাধিক উইকেটসংগ্রাহকের নাম সিরাজ। একটি সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে সিরাজ বুমরার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান দখল করে নিলেন।

ইংল্যান্ডে খেলা কোনও টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ এবং বুমরা - দুইজনেরই ২৩টি করে উইকেট রয়েছে। বুমরা ২০২১-২০২২ সালে ইংল্যান্ড সফরে মোট ২৩ উইকেট নিয়েছিলেন। এবার সিরাজও ইংল্যান্ড সফরে সমসংখ্যক উইকেটই নিয়ে ফেলেছেন। ইংল্যান্ডে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয়দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার, যিনি ২০১৪ সালের সিরিজে ১৯টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget