এক্সপ্লোর

Murlitharan on Sachin: ভারতে কোনওদিন দ্বিতীয় সচিন হবে না: মুরলিধরন

800: আজ মুম্বইয়ে মুথাইয়া মুরলিধরনের বায়োপিক '৮০০'-র ট্রেলার লঞ্চে সচিন, মুরলি ও সনৎ জয়সূর্য উপস্থিত ছিলেন।

মুম্বই: আজ, মঙ্গলবার মুম্বইয়ে কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনের (Muttiah Muralitharan) বায়োপিক '৮০০'-র ট্রেলার লঞ্চ হয়। গতকালই সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছিল যে সিনেমার ট্রেলারটি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লঞ্চ করবেন। সেই মতোই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মুরলিধরন, সচিন তো উপস্থিত ছিলেনই। উপস্থিত ছিলেন দুই তারকার প্রাক্তন সতীর্থ তথা প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক সনৎ জয়সূর্যও।

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই সচিনকে প্রশংসায় ভরালেন মুরলি। স্পষ্ট জানিয়ে দিলেন সচিন একটাই হয়। মুরলি বলেন, 'আমি খেলোয়াড় সচিনের বড় ভক্ত। ও ক্রিকেটে যা করেছে তা আমার মনে হয় না আগামী ১০০ বছরেও কেউ করতে পারবে। এমনকী ওর ধারেকাছে পৌঁছনোও কারুর পক্ষে সম্ভব নয়। ও আমার বন্ধু হয় বলে বলছি না, তবে ওর থেকে অধিক নম্র, ভদ্র ক্রিকেটার আমি দেখিনি। ভারতে কোনদিনই দ্বিতীয় সচিন তেন্ডুলকর হবে না।'

এই ট্রেলার লঞ্চে আরেক কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সূর্যও উপস্থিত ছিলেন। তিনি অতীতের স্মৃতিচারণা জানান কী ভাবে ভারতীয় দল ১৯৯৬ সালে শ্রীলঙ্কান ক্রিকেটকে বাঁচিয়েছিল। জয়সূর্য বলেন, '১৯৯৬ সালের মুরলি অস্ট্রিলিয়ায় বেশ কঠিন সময় কাটিয়েছিল। তবে আমরা সবসময় ওর পাশেই ছিলাম। শ্রীলঙ্কায় ফেরার পরেও আমরা সময়টা খারাপই কাটছিল। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও, বেশ কিছু দল শ্রীলঙ্কায় খেলতে আসছিল না। সেইসময় ভারত ও পাকিস্তান শ্রীলঙ্কায় খেলতে এসে প্রমাণ করে যে শ্রীলঙ্কা সুরক্ষিত। এর জন্য ভারতের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই ঘটনার ফলেই শ্রীলঙ্কা সেই সময় রক্ষা পায়। শ্রীলঙ্কান ক্রিকেট বেঁচে যায়।'

প্রসঙ্গত, '৮০০' সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে 'স্লামডগ মিলিয়নেয়ার' খ্যাত অভিনেতা মধুর মিত্তলকে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। সিনেমাটিতে মধুরের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে মহিমা নম্বিয়ার, নরেন, নাসের, ভেলা রামামূর্তি, অরুল দাস, হরি কৃষ্ণনের মতো অভিনেতাদের। সিনেমাটির পরিচালনায় রয়েছেন এমএস শ্রীপতি। সিনেমাটি আপাতত পোস্ট প্রোডাকশনে রয়েছে এবং এ বছরের অক্টোবরেই মুক্তি পাবে সিনেমাটি। চেন্নাই, চণ্ডীগড়, কোচি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অবশ্যই শ্রীলঙ্কায় ছবিটির শ্যুটিং হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বদলাচ্ছে না ভেন্যু, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আয়োজিত হবে এশিয়া কাপের ম্যাচগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget