এক্সপ্লোর

Neeraj Chopra: ফের শিরোপা জয়ের হাতছানি, ডায়মন্ড লিগের ফাইনালে নীরজ চোপড়া

Neeraj Chopra Update: প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। দোহায় ৯০.২৩ মিটার দূরত্বে অতিক্রম করেছিলেন। ১৩-২১ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামবেন।

নয়াদিল্লি: ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিলেন নীরজ চোপড়া। চলতি মাসের শেষের দিকে ২৭ ও ২৮ আগস্ট স্যুইৎজারল্যান্ডের জুরিখে বসতে চলেছে ডায়মন্ড লিগের আসর। ইয়ান জেলেজনির তত্ত্বাবধানে এই মুহূর্তে কোচিং সারছেন নীরজ। শেষবার নীরজ চোপড়া ক্লাসিকে খেলতে নেমেছিলেন নীরজ চোপড়া। দোহায় নীরজ নিজের সেরা পারফরম্য়ান্স করেছিলেন। স্যুইৎজারল্য়ান্ডে নীরজ ছাড়াও যাঁদের ফাইনালের মঞ্চে খেলতে দে্খা যাবে তাঁরা হলেন জুলিয়ান ওয়েবার, কেশর্ন ওয়ালকটের মত তারকারা। 

জুনে প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। দোহায় ৯০.২৩ মিটার দূরত্বে অতিক্রম করেছিলেন। ১৩-২১ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে খেলতে নামবেন নীরজ। নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ পয়েন্ট, দুটি ডায়মন্ড লিগ মিটিং থেকে, একটিতে খেতাব জিতেছিলেন, আর একটিতে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর আগের দুটো স্থানে আছেন যথাক্রমে ওয়ালকট ১৭ পয়েন্ট নিয়ে। জুলিয়ান ওয়েবার ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। 

ডায়মন্ড লিগের ফাইনালেও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে নীরজ চোপড়ার। নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার জানিয়েছিলেন যে কোচের রেকর্ডই ভাঙতে চান তিনি। উল্লেখ্য, ১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।" এরপরই নীরজ বলেছিলেন, ''আমি জ্যানের অধীনে কোচিং করছি। আমাকে ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। জ্যান নিজে ৯০ মিটারের বেশি মার্ক প্রায় ৫২ বার অতিক্রম করেছেন। আমার এখন একটাই লক্ষ্য যে নব্বই মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে চাই। অন্তত ৯৫ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই অবশ্য়ই।''

নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেও প্যারিস অলিম্পিক্সে সোনা ধরে রাখতে পারেননি। তিনি দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন। আর্শাদ নাদিম সোনা জেতেন।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget