এক্সপ্লোর

T20 World Cup 2026: বিশ্বকাপ নিয়ে টালবাহানা কেবল ছলনা! ইতিমধ্যেই কলম্বোর বিমানের টিকিটও বুক করে ফেলেছে পাকিস্তান?

Pakistan Cricket Team: পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির বৈঠকের পর।

ইসলামাবাদ: দল ঘোষণা হয়ে গিয়েছে, তবে টুর্নামেন্টে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তানের টালবাহানা অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি দাবি করেছিলেন শুক্রবার বা সোমবার পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে। তবে এইসবের মাঝেই তারা কিন্তু মেগা টুর্নামেন্টের জন্য বিমানে চাপার পরিকল্পনা করে রেখেছে। 

আসন্ন সোমবারই পাকিস্তানের কলম্বোর উদ্দেশে রওনা দেওয়ার কথা। বাবর আজমদের বিমানের টিকিটও বুক করা হয়ে গিয়েছে। তবে দলের বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। Telecom Asia Sport-কে এই বিষয়ে এক সূত্র জানান, 'বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে যতই অনিশ্চয়তা থাকুক, অস্ট্রেলিয়ার দলের সঙ্গে লাহৌর থেকে এয়ার শ্রীলঙ্কার বিমানে চেপে কলম্বো যাওয়ার জন্য পাকিস্তান দলেরও টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা আশা করছি শুক্রবারের মধ্যে পিসিবির প্রধান মহসিন নকভি দলের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তটি স্পষ্ট করে জানিয়ে দেবেন।'

পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির বৈঠকের পর। পিসিবি প্রধান জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে নাকি আলোচনা হয়েছে। একটা সিদ্ধান্ত জানানো হবে দ্রুত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আদৌ খেলবে কি না, তা নিয়ে আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোমবার তা জানিয়েছেন।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে বৈঠক করেন নকভি। জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে। বিশ্বকাপ নিয়ে সমস্ত পরিস্থিতি পাক প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছেন নকভি। বৈঠক শেষে নকভি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রধানমন্ত্রী মিয়াঁ মহম্মদ শাহবাজ় শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির অবস্থান এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানিয়েছি। তিনি বলেছেন, 'আমরা সব বিকল্প খোলা রেখে সমাধান করব।' চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে বলে ঠিক হয়েছে বৈঠকে।' পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবিও দিয়েছেন নকভি।

পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে যেখানে সংশয় বাড়ছে, সেখানে একই খবর কিন্তু বাংলাদেশের জন্য মিষ্টিমধুর হতে পারে। শোনা যাচ্ছিল পাকিস্তান মেগা টুর্নামেন্টে না খেললে সেক্ষেত্রে পরবর্তী সেরা ব়্যাঙ্কের দল অনুযায়ী উগান্ডা বিশ্বকাপে সুযোগ পাবে। তবে Hindustan Times-র রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পেতে পারে। পাকিস্তানের জায়গায় সেই গ্রুপেই বাংলাদেশকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যা দাবি ছিল, সেইসব দাবি কিন্তু মানা সম্ভবপর হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget