এক্সপ্লোর

Mumbai vs Delhi: ''দিল্লির ওপেনিং জুটি টুর্নামেন্টের সেরা'', শেফালিদের বিরুদ্ধে নামার আগে সতর্ক হরমনপ্রীত

Harmanpreet Kaur: ছেলেদের দল আইপিএলের সর্বাধিক ৫ বারের খেতাব জয়ী দল। এবার মেয়েদের সামনেও সুযোগ প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার।

মুম্বই: ঘরের মাঠ। চেনা সমর্থক। চেনা পরিবেশ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে চলতি বছরে দুর্দান্ত পারফর্ম করেছে মুম্বই। ছেলেদের দল আইপিএলের সর্বাধিক ৫ বারের খেতাব জয়ী দল। এবার মেয়েদের সামনেও সুযোগ প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার।

কী বলছেন হরমনপ্রীত কৌর?

গ্রুপ পর্বে ৫ ম্যাচ জিতেছিল মুম্বই। পয়েন্ট টেবিলে রান রেটের বিচারে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে উঠেছিল হরমনপ্রীত কৌরের দল। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জিতে ফাইনালে জায়গা পাকা করে নেয় মুম্বই। মেগ ল্যানিংয়ের ক্যাপ্টেন্সির প্রশংসায় পঞ্চমুখ হয়ে হরমনপ্রীত বলছেন, ''মেগ ল্য়ানিংয়ের জন্য অনেক সহজ ফাইনালে দলে সাজানো। প্রথম থেকেই আমরা দেখেছি যে দিল্লি কতটা গোছানো দল। আর সবচেয়ে বড় কথা হল, ল্য়ানিংয়ের থেকে শেখার বিষয় হল ওঁ কখনওই দলের অন্য় প্লেয়ারদের ওপর নির্ভর করে না। সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয় ল্য়ানিং।''

ফাইনালে নামার আগে দিল্লির ওপেনিং জুটিকে সমীহ করছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ''এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ওপেনিং জুটি দিল্লি ক্যাপিটালসের। আমাদের বিরুদ্ধে ও অন্য়ান্য দলের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছে মেগ-শেফালি জুটি। আমরা খুব ভাল করেই জানিয়ে যে ওঁরা সেট হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আমাদের প্রথমেই দিল্লির ওপেনিং জুটিকে ফেরাতে হবে।''

উল্লেখ্য, এবারই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের আসর বসেছে। পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউ পিওয়ারিয়র্স ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। 

কী বলছেন দিল্লি অধিনায়ক?

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মেগ ল্য়ানিং বলেন, ''ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে ওঁদের দলে। ওঁরা নিজেদের দিনে সেরা পারফর্মার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আত্মবিশ্বাসীও।'' তিনি আরও বলেন, ''লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের এত কিছুর ভাবার সময় নেই। ভেবেও লাভ নেই। গোটা টুর্নামেন্টেই আমরা দল হিসেবে দারুণ খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। ফাইনালটা সবাই উপভোগ করতে চাই। বাড়তি চাপ নিতে চাই না। মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই। এটাই বলব সবাই ক্রিকেটটা উপভোগ কর। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। যা সুযোগ আসবে, তা লুফে নিতে হবে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget