এক্সপ্লোর

Ranji Trophy 2025: পিঠের চোটে রঞ্জি খেলা হচ্ছে না দুবের, অস্ট্রেলিয়া সিরিজেও বাদ পড়বেন?

Shivam Dube: এশিয়া কাপে শিবম দুবেকে দারুণভাবে ব্যবহার করেছিলেন সূর্যকুমার যাদব। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মুম্বই অলরাউন্ডার।

মুম্বই: রঞ্জি ট্রফির জন্য় মুম্বই স্কোয়াড (Mumbai Squad) থেকে বাদ পড়লেন শিবম দুবে (Shivam Dube)। জম্মু কাশ্মীরের (Mumbai vs Jammu Kashmir) বিরুদ্ধে বুধবার থেকে শুরু হয়েছে মুম্বইয়ের রঞ্জি অভিযান। কিন্তু সেই দলে নেই তারকা বাঁহাতি অলরাউন্ডার। পিঠের ব্যথার জন্য বাদ দেওয়া হয়েছে শিবম দুবেকে। ইতিমধ্যেই শ্রীনগর থেকে ঘরে ফিরে গিয়েছেন দুবে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দুবে। তার জন্যই আপাতত রঞ্জির ট্রফির ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।

এশিয়া কাপে শিবম দুবেকে দারুণভাবে ব্যবহার করেছিলেন সূর্যকুমার যাদব। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মুম্বই অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালেও তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেছিলেন মিডল অর্ডারে। তিলকের অর্ধশতরান ও দুবের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদেই পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। ৩৩ রানের ইনিংস খেলেন দুবে। নিজের ৩ ওভারের স্পেলে ২৩ রান খরচ করেন দুবে।

রঞ্জিতে মুম্বই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন শার্দুল ঠাকুর। অজিঙ্ক রাহানে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানাের পর শার্দুলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, রঞ্জি ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত ৪২ বার ট্রফি জিতেছে। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিতে এদিন খেলতে নেমেছে মুম্বই।

এদিকে, বুধবার সকালেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ম্য়াচ ২৩ অক্টোবর ও তৃতীয় ম্য়াচ ২৫ অক্টোবর হতে চলেছে। দিল্লি বিমানবন্দরে শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণকে দেখা গিয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচে পারথের ওপটাস স্টেডিয়ামে খেলা হবে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেও, ভারতীয় দলের জন্য বিশ্রামের জো নেই। সপ্তাহান্তেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। সেই সিরিজ়েই কিন্তু ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক ঘটতে চলেছে। রোহিত শর্মাকেও দেখা যাবে সিরিজে। এবার অধিনায়ক হিসেবে নয়, দলের অভিজ্ঞ ওপেনার হিসেবেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget