এক্সপ্লোর

Rishabh Pant: উদ্বেগ বাড়ছে, তৃতীয় দিনেও ভারতের হয়ে মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ

IND vs NZ 1st Test: চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি বল খেলতে গিয়ে কনওয়ে তা মিস করেন, পন্থও বল গ্রিপ করতে পারেননি। তা লাগে পন্থের হাঁটুতে। তারপরেই মাঠ ছাড়েন তিনি।

বেঙ্গালুরু: গতকাল চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, আজও মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বদলে ভারতের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) তৃতীয় দিনে উইকেটের পিছনে রয়েছেন ধ্রুব জুরেল। 

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন ঋষভের যে পায়ে অস্ত্রোপ্রচার হয়েছিল, সেই পায়েই আবার চোট পেয়েছেন ভারতীয় তারকা। সেই কারণেই তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগটা একটু বেশিই। তাই ঋষভ আজও কিপিংয়ে নামেননি। বিসিসিআইয়ের তরফে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই পন্থের আপডেট দেওয়া হয়। সেখানে লেখা হয়, 'ঋষভ পন্থ ম্যাচের তৃতীয় দিন উইকেটকিপিং করবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছে।'

এই বছরের শুরুতেই গাড়ি দুর্ঘটনার ভয়ানক স্মৃতি পিছনে ফেলে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। সেই দুর্ঘটনার পর ডান হাঁটুতে অস্ত্রোপ্রচার হয়েছিল পন্থের। সেই হাঁটুতেই আবারও চোট পেয়েছেন তিনি। চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি বল খেলতে গিয়ে ফস্কান ডেভন কনওয়ে। সেই বলটি পন্থও ঠিকমতো গ্রিপ করতে পারেননি। সেটি গিয়ে আছড়ে পড়ে তাঁর ডান হাঁটুতে। চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি বল খেলতে গিয়ে ফস্কান ডেভন কনওয়ে। মাঠে ফিজিও এসে শুশ্রূষা করলেও, দাঁড়াতে পারেননি তিনি। কাঁধে করে কোনওক্রমে মাঠ ছেড়েছিলেন ভারতীয় তারকা।

 

গতকালও শেষের দিকে তাঁর বদলে কিপিং করেন ধ্রুব জুরেল। একরাত পার হয়ে গেলেও পন্থ সেরে উঠতে পারেননি। তিনি বেঙ্গালুরুতে চলতি এই ম্যাচে আদৌ আর খেলতে পারবেন কি না, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে। 

প্রসঙ্গত, ম্যাচে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় দিনে বৃষ্টির আশঙ্কার মাঝেও শুরু হয় খেলা। মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে দিনশেষে ১৩৪ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। হাতে রয়েছে ৭ উইকেট। ম্যাচে সম্পূর্ণ কোণঠাসা ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'প্রস্তুত...' ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দলে ব্রাত্য তারকার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget