এক্সপ্লোর

T20 World Cup 2024: বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকেই অভিনব গল্ফে মাতলেন পন্থ-সূর্যকুমার যাদব

Indian Cricket Team: বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন।

নিউ ইয়র্ক: হোয়াট আ পাটনারশিপ! হ্যাঁ, পার্টনারশিপ নয়, পাটনারশিপ। বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতির ফাঁকেই সূর্যকুমার (SuryaKumar Yadav) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) পাটনারশিপ নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ঠিক কী করলেন তাঁরা?

যুক্তরাষ্ট্রে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের চার ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। এই দেশ থেকেই উঠে এসে গল্ফে বিশ্বকে শাসন করেছেন টাইগার উডস। সেই উডসের দেশেই গল্ফে মজলেন দুই ভারতীয় তারকা। তবে সাধারণ গল্ফ নয়, এই গল্ফটা ছিল একটু ভিন্ন। যেখানে গল্ফ এবং ক্রিকেটের মেলবন্ধন দেখা গেল। ব্যাট হাতে ক্রিকেট বল নিয়ে গল্ফে মজেন। গল্ফের প্রথাগত হোলের বদলে সেখানে ছিল কাগজের ব্যাগ। সেই ভিডিও পন্থের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়।

পন্থ সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, 'দারুণ পাটনারশিপ সূর্যকুমার যাদব। দারুণ এনার্জিও বটে।' পন্থ ব্যাট দিয়ে একেবারে নিখুঁঁতভাবে বল প্লাস্টিকের ব্যাগে প্রবেশ করান। এরপরেই দুইজনে গলা জড়াজড়ি করে উচ্ছ্বাসে ভাসেন। দুইজনের পরনেই ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি। তাই আন্দাজ করা যায় যে হয় টিম শ্যুট বা কাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আশেপাশে এই ভিডিওটি করা হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও কিন্তু পন্থ ও সূর্যকুমারের পার্টনারশিপ বেশ ভালই ছিল। দুইজনে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। পন্থ ৫৩ ও সূর্য ৩১ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে কোনও সময়ই জয়ের দিকে অগ্রসর হতে পারেনি ওপার বাংলার দল। ১২২ রানেই থেমে যায় তাঁদের লড়াই। ভারতীয় দল ৬০ রানের ব্যবধানে বড় জয় পায়। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের দুই তারকার এহেন ফর্ম যেন গোটা টুর্নামেন্ট জুড়ে চলে, তেমন আশাতেই থাকবেন ভারতীয় সমর্থকরা। তা কতটা সম্ভব হয়, এবার সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিতের কোচের কাছে নিয়েছেন তালিম, তবে ভারত নয়, যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ মাতাচ্ছেন হরমীত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget