এক্সপ্লোর

Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?

Rohit Sharma: চলতি ইংল্যান্ড সফরের প্রথম দুুই ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা যথাক্রমে ২১ বলে ১১ রান ও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন।

নয়াদিল্লি: প্রায় দুই দশকের দীর্ঘ কেরিয়ারে কিছু আগেই দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তিনি কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। তবে হালে ইংল্যান্ডে (ENG vs IND) ওয়ান ডেতেও রান পাননি 'হিটম্যান'। এরপরেই বৃহস্পতিবার বিভিন্ন রিপোর্টে  দাবি করা হয় ভারতীয় বোর্ড নাকি রোহিতকে ভবিষ্যতে আর দলে চাইছে না এবং লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক ম্য়াচ হতে চলেছে। এবার এইসব জল্পনা কল্পনা নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।  

চলতি ইংল্যান্ড সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মাকে একেবারেই ফর্মে দেখায়নি। প্রথম ওয়ান ডেতে ২১ বলে ১১ রান করার পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ৪৭ বলে মাত্র ২৬ রান করেন। এরপরেই রিপোর্ট অনুযায়ী 'হিটম্যান'-কে আর দলে চাইছে না ভারতীয় দলের নির্বাচকরা। দাবি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচশেষেই ৩৯ বছর বয়সি ভারতীয় মহাতারকার ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে এই ইংল্যান্ড সিরিজ়ের আগেই নির্বাচকরা রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বসে তাঁদের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং নির্বাচকরা রোহিতকে সেই বিশ্বকাপের দলে চাইছেন না।

তাঁকে আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া না হলেও, রোহিত এরপরে অবসর নেবেন কি না, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই রোহিতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছিল। এমনকী রিপোর্টে তো এও দাবি করা হচ্ছিল যে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের পরিকল্পনার কথা জানার পরই লর্ডসে নিজের বাবা-মায়ের উপস্থিতির ব্যবস্থা করেন রোহিত। কিন্তু রোহিতের ভবিষ্যৎ, অবসর এইসব নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই জল্পনায় জল ঢেলে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

আরও পড়ুন:- ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার 

সাইকিয়ার দাবি অনুযায়ী লর্ডস ম্যাচের পর রোহিতের অবসর বা ভবিষ্যৎ নিয়ে বোর্ডের অন্দরে কোনওরকম আলোচনাই হয়নি এবং এটা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়। পাশাপাশি এও দাবি করা হয় যে রোহিত দলের অবিচ্ছেদ্য় অঙ্গ এবং তিনি যতদিন দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততদিন তাঁকে দলে বাছাই করা হবে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানান, 'মিডিয়ায় রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে প্রচুর জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে রবিবার লর্ডসেই রোহিত নিজের শেষ ম্য়াচ খেলবেন, আভ্যন্তরীণ পর্যায়ে এমন কিন্তু কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতীয় দলের নিয়মিত সদস্য এবং তিনি দলের পরিকল্পনার যতদিন অংশ থাকবেন, ততদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাবেন। সহজ ভাষায় বলতে গেলে লর্ডসের ওয়ান ডেটা ওর শেষ ম্যাচ নয়।'

এর আগে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ও রোহিতের টেস্ট থেকে অবসরের জল্পনা শোনা যাচ্ছিল। তৎকালীন অধিনায়ক রোহিত নিজে ব্রডকাস্টার সাক্ষাৎকার দিয়ে সেইসব জল্পনা খর্ব করেছিলেন। তারপর কী হয়েছে, সেটা মোটামুটি সকলেরই জানা। তাই দেবজিৎ সাইকিয়ার এহেন দাবির পরেও রোহিতের ভবিষ্যৎ ঘিরে জল্পনা কিন্তু কমছে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget