এক্সপ্লোর

Sachin Tendulkar: পুত্র অর্জুনের সাফল্যের জন্য চেনা ছকেই হাঁটতে আগ্রহী সচিন তেন্ডুলকর

Arjun Tendulkar: এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নিজের অভিষেক ঘটিয়েছিলেন অর্জুন।

মুম্বই: এবারের আইপিএলে ক্রিকেটবিশ্ব সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) প্রতিভার সাক্ষী থেকেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন অর্জুন। কয়েকটা ম্যাচের পর অবশ্য় তাঁকে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়। সচিন কিন্তু ছেলে যাতে ক্রিকেটার হিসাবে সাফল্য পায়, তার জন্য তৎপর। তাই তো তিনি নিজে যে পরিবেশে বেড়ে উঠেছেন, ছেলের জন্যও তেমনই পরিবেশ তৈরির জন্য সচেষ্ট সচিন (Sachin Tendulkar)। 

সঠিক পরিবেশ

'মাস্টার ব্লাস্টার' এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমি সবসময় আমার পরিবারের সমর্থন পেয়েছি। অজিত তেন্ডুলকর সবসময় আমার পাশে ছিলেন। নিতিন তেন্ডুলকর আমার জন্মদিনে আমার ছবি তৈরি করতেন। আমার মা বিমা সংস্থায় কাজ করতেন আর বাবা প্রফেসর ছিলেন। তাঁরা আমায় সবসময় স্বাধীনতা দিয়েছেন। আমিও সকলর মা বাবাকে তাঁর সন্তানদের স্বাধীনতা দিতে বলব।'

নিজের ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে সচিন বলেন, 'আমি ওর জন্যও সেই পরিবেশটাই তৈরি করতে চাইছি, যে পরিবেশটা আমি পেয়েছিলাম। আমার বাবা আমায় নিজের খেলার উপর নজর দিতে বলতেন, আমিও অর্জুনকে সেই পরামর্শই দিই। আমি অবসর নেওয়ার সময় মিডিয়ার তরফে আমায় সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই সময় আমি মিডিয়াকে অর্জুনকে খানিকটা জায়গা ছেড়ে দিতে বলেছিলাম এবং মিডিয়া আমার অনুরোধ রেখেওছিল। তাই আমি তাঁদের এর জন্য ধন্য়বাদ জানাতে চাই।'

সচিনের নতুন গাড়ি

সচিন তেন্ডুলকরের গাড়ির গ্যারাজে যোগ হল নতুন এক অলঙ্কার। ল্যামবারগিনি উরুস এস কিনলেন মাস্টার ব্লাস্টার। যে গাড়ির দাম শুনলে চমকে উঠতে পারেন। ৪ কোটি ১৮ লক্ষ টাকা! সচিন নিজে ভীষণ সাদামাটা জীবনযাপন করেন। তবে তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যাঁর বেশ কয়েকটি উপহার পাওয়া। ম্যান অফ দ্য সিরিজ হিসাবেও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার পেয়েছিলেন সচিন। একটি পোরশে রয়েছে সচিনের। পোরশে ৯১১ টার্বো এস চালাতে দেখা গিয়েচিল সচিনকে।

গাড়িতে সচিনকে স্পষ্টভাবে দেখা না গেলেও রেজিস্ট্রেশন নম্বরটি এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের। যে সংস্থা সচিনের নিজস্ব। সেই গাড়িটির রেজিস্ট্রেশন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের নামে। এছাড়াও সচিনের রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজের লি, বিএমডব্লিউ এক্স ফাইভ এম, বিএমডব্লিউ আই ৮, বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়ি। 

আরও পড়ুন: সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget