এক্সপ্লোর

Virat Kohli Retirement: কোহলির অবসরে আবেগপ্রবণ সচিন, বিশেষ পোস্টে মাস্টারের স্মৃতিচারণায় 'বিরাট উপহার'

Sachin On Virat: নিজের সোশ্য়াল মিডিয়ায় বিরাটের অবসর নিয়ে কথা বলতে গিয়ে ও তাঁকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিচারণ করলেন ২০১৩ সালে তাঁর অবসর সময়ের একটি ঘটনার কথা।

মুম্বই: সম্ভাবনা ছিলই। কিন্তু তা হঠাৎ করেই এভাবে সত্যি হয়ে যাবে, তা বোধহয় কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমীই ভাবতে পারেননি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার টেস্ট থেকে সরে যাওয়ার পাঁচদিন পরে একই পথে হাঁটলেন কোহলিই। আসন্ন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল রোহিত-বিরাট হীন হয়ে পড়ল। কোহলির অবসরে আবেগপ্রবণ সচিন তেন্ডুলকর। নিজের সোশ্য়াল মিডিয়ায় বিরাটের অবসর নিয়ে কথা বলতে গিয়ে ও তাঁকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিচারণ করলেন ২০১৩ সালে তাঁর অবসর সময়ের একটি ঘটনার কথা। সেখানে কোহলির দেওয়া বিরাট উপহারের কথাও তুলে ধরলেন সচিন। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন বলেন, ''আজ তোমার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময়ে আমার ১২ বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমার শেষ টেস্টের একটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে আমার। তুমি আমাকে তোমার জীবনের বিশেষ একটি জিনিস আমাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলে। যা তোমার বাবার স্মৃতিবিজরিত। তোমার এতটা ব্যক্তিগত একটা জিনিস তুমি আমাকে দিয়ে দিচ্ছিলে। আমি নিয়েওছিলাম। কিন্তু আজ আমার তোমাকে পাল্টা উপহার দেওয়ার মত কিছু নেই। তবে এটা মাথায় রাখবে আমার হৃদয়ের ভালবাসা সবসময় থাকবে তোমার জন্য।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

এরপরই সচিন আরও বলেন, ''তোমার টেস্ট ক্রিকেট কেরিয়ার অসাধারণ। ক্রিকেটে আভিজাত্য বজায় রেখেছিলে। আগামীতেও অনেক তরুণ প্রজন্ম তোমার খেলা দেখে উদ্বুদ্ধ হবে। ক্রিকেটকে ভালবাসবে। শুধু রান করোনি, তার বাইরেও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছ তুমি। যা পরবর্তী প্রজন্ম ও ভক্তদের মধ্য়ে সঞ্চারিত হবে। স্পেশাল টেস্ট ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।''

এদিকে রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে ইংল্য়ান্ড সফরের ভারতীয় টেস্ট স্কোয়াড হতে পারে এমন

শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও আকাশ দীপ

সেরা শিরোনাম

Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
AUS vs NZ: ১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget