এক্সপ্লোর

2023 World Cup: তেইশের বিশ্বকাপ হারের জন্য় রোহিত, দ্রাবিড়দের পিচ নির্বাচনকেই দায়ী করছেন মঞ্জরেকর

2023 World Cup Final: চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওয়ান ডে বিশ্বকাপ হারের ক্ষত এখনও বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে।

মুম্বই: ২০২৩ সালে ১৯ নভেম্বর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য একটা অত্যন্ত দুঃখের দিন ছিল। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট হিসেবে নেমেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় দলকে। রোহিত শর্মার নেতৃত্বে সেদিনের হার ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আজও ভুলতে পারেননি। চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওয়ান ডে বিশ্বকাপ হারের ক্ষত এখনও বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। এবার ফাইনালে সেই ম্য়াচে হারের জন্য় ভুল পিচ নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

সম্প্রতি এক শোয়ে এসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, ''২০২৩ সালে যে ভারতীয় দল বিশ্বকাপে খেলছিল, সেই দল নিয়ে সত্যিই গর্বিত। কারণ বিশ্বের সেরা দল হিসেবেই মাঠে খেলছিল তাঁরা। কিন্তু রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও ভারতীয় দল যে পিচে খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেই পিচ নির্বাচনটাই বড় ভুল ছিল। সূর্যকুমার যাদবকে একেবারে অন্য়রকম মনে হচ্ছিল। লোয়ার অর্ডারে ওর ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত।''

কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর অবশ্য রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ওই শোতে এসে। তিনি বলেন, ''রোহিত যেভাবে শুরু থেকেই মেরে খেলছি। তাতে দলের বাকিদের জন্য় কাজটা অনেক সহজ করে দিয়েছিল ও। দ্রুততার সঙ্গে বোর্ডে রান তুলে ফেলেছিল রোহিত। কীভাবে স্কোরবোর্ড সচল রাখতে হয়, তা বাকিদের দেখিয়ে দিয়েছিল রােহিত।''

উল্লেখ্য, সেই টুর্নামেন্টে টানা ১০ম্য়াচ জিতে ফাইনালে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে এসেই তাল কাটে ভারতের। রোহিত শর্মা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ১১ ইনিংসে ৫৯৭ রান করেছিলেন তৎকালিন ভারত অধিনায়ক। ঝুলিতে পুরেছিলেন ১টি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান।

প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেন জানিয়েছেন, ''প্রত্যেকেই ভেবেছিল যে ভারতীয় ক্রিকেট দল নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টে খুব সহজেই জিতে যাবে। কিন্তু এটা খেলা। এখানে যে কোনও কিছুই হতে পারে। এটা মাথায় রাখতে হবে। দুটো দলই কিন্তু ট্রফি জেতার জন্য় মরিয়া পরিশ্রম করেছিল। তবে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের মত টুর্নামেন্টে হেরে যাওয়াটা অনেক বড় ধাক্কা।''

উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪০ রান বাের্ডে তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও ট্রাভিস হেডের শতরান ও মার্নাস লাবুশেনের অর্ধশতরান ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget