এক্সপ্লোর

IND vs AUS: দুরন্ত বোলিংয়ে লাবুশেনকে ফেরালেন শামি, মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭৫/২

IND vs AUS 4th Test: আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

আমদাবাদ: বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট শুরু হয়ে গেল আজ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে এদিন মাঠে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে টিম রোহিতের সামনে। 

এদিন ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড জুটি প্রথম উইকেটে ৬২ রান বোর্ডে তুলে নেয়। হেডকে ফেরান অশ্বিন। ৩২ রানের মাথায় জাডেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন হেড। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার লাবুশেন এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। যদিও ক্রিজে আছেন অধিনায়ক স্মিথ ও খাওয়াজা। অজি ক্য়াপ্টেন কিছুক্ষণ আগেই মাঠে নামলেও খাওয়াজা ২৭ রান করে অপরাজিত রয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

এদিকে, আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদিই যে টস করবেন, তা আগেই ঠিক ছিল। ওই রিপোর্টেই দাবি করা হয় অজি প্রধানমন্ত্রী বলেছেন, 'আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।' তবে অজি প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি না ভারতীয় প্রধানমন্ত্রী, ঠিক কে ম্যাচে কয়েন টস করবেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীও আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই কিন্তু এ দেশে আসছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ ২ দেশের প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন।

স্টেডিয়ামের চারিদিকে অনেকদিন আগে থেকেই ব্য়ানার লাগানো ছিল। যেখানে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির ছবি। ২ দেশের ক্রিকেটের ৭৫ বছর পূর্তির উপলক্ষে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। গুজরাতি সঙ্গীত পরিবেশন করা হয়। ২ দেশের অধিনায়ককে ক্যাপ তুলে দিলেন মোদি ও অ্যালবানিজ। ফটো সেশনের পর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ২ প্রধানমন্ত্রী। গোটা মাঠ জুড়ে তখন মোদি মোদি শব্দব্রহ্ম।  

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget