এক্সপ্লোর

Shubman Gill Dropped: সহ অধিনায়কত্ব কেড়ে নিয়ে টি-২০ বিশ্বকাপের দল থেকে ছাঁটাই শুভমন! কারণ জানালেন সূর্যকুমার-আগরকর

T20 World Cup 2026: তিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক। টি-২০ দলের নেতৃত্বভারও তাঁর হাতেই তুলে দেওয়ার কথা প্রাথমিকভাবে ভেবে রেখেছেন নির্বাচকেরা।

মুম্বই: তিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক। টি-২০ দলের নেতৃত্বভারও তাঁর হাতেই তুলে দেওয়ার কথা প্রাথমিকভাবে ভেবে রেখেছেন নির্বাচকেরা। এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দলে ফেরানো হয়েছিল শুভমন গিলকে (Shubman Gill)। তাঁকে সুযোগ করে দিতে যশস্বী জয়সওয়ালকে ছেঁটে ফেলা হয়। সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। টি-২০ দলের সহ অধিনায়কও করা হয় শুভমনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সমাপ্ত টি-২০ সিরিজেও সহ অধিনায়ক ছিলেন শুভমন।

সেই শুভমনকে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটেই ফেলা হল। টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না শুভমন। তাঁকে বাদ দিয়ে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। শুভমনের পরিবর্তে বাড়তি ব্যাটার হিসাবে নেওয়া হল রিঙ্কু সিংহকে। সেই সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে ছেঁটে ফেলে নেওয়া হল ঈশান কিষাণকে। যিনি সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন।

কেন বাদ শুভমন? নির্বাচনী বৈঠকের পর প্রধান নির্বাচক অজিত আগরকর বললেন, 'শুভমন দুর্দান্ত ক্রিকেটার। হয়তো সম্প্রতি রান পাচ্ছে না। কিন্তু ফর্মের জন্য নয়, ওকে নেওয়া হয়নি কম্বিনেশনের জন্য।' একই সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায়। বললেন, 'শুভমনের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। মান নিয়েও প্রশ্ন নেই। ওকে কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।'

ঘুরিয়ে বলে দেওয়া হল, অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন সঞ্জু স্যামসন বা ঈশান কিষাণ। সুনীল গাওস্কর থেকে শুরু করে হরভজন সিংহ, সাবা করিম, সকলেই একমত যে, সাহসী সিদ্ধান্ত। দল ঘোষণা সরাসরি দেখানো হল যে চ্যানেলে, সেখানে গাওস্কর বললেন, 'আশা করি শুভমন ভালভাবে নেবে এই সিদ্ধান্ত। আমি ওকে বলেছি, বাড়ির বড় কাউকে বোলো নজর যাতে না লাগে সেই ব্যবস্থা করা। অজিত আগরকর নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলবে।' সাবা বললেন, 'দারুণ সাহসী সিদ্ধান্ত।' হরভজন বললেন, 'আমি নির্বাচকদের দশে দশ দেব।'

টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget