এক্সপ্লোর

IND vs PAK: ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ 'ওভার-হাইপড'! হরভজনের মন্তব্যের জবাবে কী বললেন গিল?

Champions Trophy 2025: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ দাবি করেন রবিবারে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ ঘিরে অহেতুকই উন্মাদনা তৈরি করা হচ্ছে।

দুবাই: ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)। আপাত অর্থে আরেকটা ম্যাচ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দুই দেশের জনগণের জন্য অন্তত সাধারণ। খেলোয়াড়রা অবশ্য অনেক সময়ই এই ম্যাচকে আর পাঁচটি ম্যাচের মতোই দাবি করে থাকেন। কিন্তু সদ্যই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ দাবি করেন রবিবারে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) এই ম্যাচ ঘিরে অহেতুকই উন্মাদনা তৈরি করা হচ্ছে। তাঁর দাবি অনুযায়ী ভারতীয় দল গুণগত মানে প্রতিবেশী দেশের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। তাই এই ম্য়াচ নিয়ে এত মাতামাতি করার মানে নেই।

তবে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) কিন্তু ভারতীয় প্রাক্তনীর সঙ্গে সহমত হতে পারছেন না। তাঁর মতে এই দ্বৈরথের লম্বা ইতিহাস রয়েছে এবং এই ম্যাচের সঙ্গে এত মানুষজনের আবেগ জড়িত রয়েছে, তাই ম্যাচটি 'ওভার-হাইপড' এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তাঁর কথা বলা সাজে না। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে গিল বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামলে সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। এত মানুষজন যদি এই দ্বৈরথ দেখে আনন্দ পায়, তাহলে আমরা মনে হয় না এই ম্যাচ ওভার-হাইপড বা আন্ডার-হাইপড, কোনও কিছু বলার জায়গায় আমরা রয়েছি। আমরা শুধু মাঠে নেমে নিজের দলকে জেতানোর চেষ্টা করি।'

তিনি আরও যোগ করেন যে এটা নিঃসন্দেহেই বড় ম্যাচ, তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিই সবথেকে বড় ম্যাচ হতে চলেছে। 'এটা বড় ম্যাচ। তবে আমার মতে যে দলই খেলুক না কেন, টুর্নামেন্টের ফাইনালই সবথেকে বড় ম্যাচ হতে চলেছে। আমরা ওয়ান ডেতে বেশ ভালই খেলছি। পাকিস্তান ওদের সাম্প্রতিক কিছু ম্যাচ হেরেছে। তবে এর জন্য ওদের কোনওভাবেই আমরা হালকাভাবে নিচ্ছি না।' দাবি গিলের।

এই ম্যাচে দুবাইয়ের পিচে দ্বিতীয় ব্যাট করা দলই কিন্তু বেশি চাপে থাকবে বলেও মনে করছেন গিল।  তিনি বলেন, 'আমরা অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। এই পিচে ৩০০ থেকে ৩২৫ রান ভাল স্কোর। মিডল ওভারে যে দল বেশি ভাল খেলবে, তারাই ম্যাচ জিতবে। এখানে যেহেতু শিশির পড়ছে না, তাই টসের তেমন বাড়তি কোনও গুরুত্ব নেই। যারা দ্বিতীয় ব্যাটিং করবে, সেই দল কিন্তু বেশি চাপে থাকবে।'

আরও পড়ুন: ভারত-পাকিস্তান মেগাদ্বৈরথের আগেই টিম ইন্ডিয়ার শিবিরে উদ্বেগ! চোট পেলেন বিরাট কোহলি? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget