এক্সপ্লোর

Smritit Mandhana on Women's IPL: চাপের মুখেও পারফর্ম করার শিক্ষা দেবে মহিলাদের আইপিএল, আশাবদী স্মৃতি

Women's IPL: পুরুষদের আইপিএলের আগে, সম্ভবত মার্চের ৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছে।

মুম্বই: বহু প্রতীক্ষা, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই বছর থেকেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women's IPL)। সম্ভবত মার্চের ৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে। এই আইপিএল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) মতে মহিলাদের আইপিএল ভারতীয় দলের শক্তি বৃদ্ধি করবে এবং মজবুত বেঞ্চ গঠনেও সাহায্য করবে।

তিনি বলেন, 'মহিলাদের আইপিএল এটা দারুণ টুর্নামেন্ট হতে চলেছে যার ফলে ভারতীয় দলের বেঞ্চ আরও শক্তিশালী হবে। যেভাবে মহিলাদের বিগব্য়াশ ও দ্য হান্ড্রেডে চাপের মুখে নিয়মিত ম্যাচ খেলে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা চাপ সামলাতে পারদর্শী হয়ে উঠেছেন, তেমনই আইপিএলেও আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই চাপের মুখে নিয়মিত খেললে ক্রিকেটাররা আগেভাগেই মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।'

২৬ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরে পরেই আইপিএল হওয়ার কথা। প্রাথমিকভাবে পাঁচটি দল নিয়ে মহিলাদের আইপিএলের যাত্রাপথ শুরু হতে চলেছে। প্রসঙ্গত, মহিলাদের আইপিএল কিন্তু পুরুষদের আইপিএলের পাশাপাশি একই সময়ে আয়োজিত হবে না। পুরুষদের আইপিএল শুরু হওয়ার আগেই সম্ভবত মহিলাদের আইপিএল শেষ হয়ে যাবে। তবে প্রথম মহিলা পাকিস্তান সুপার লিগের একই সময়ে মহিলাদের আইপিএলও আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল।

ছিটকে গেলেন বুমরা

প্রায় চার মাস পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

যা নিয়ে আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'ওর সঙ্গে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যের শিকার বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছিল। সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিল। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। এটি গত দু'দিনে ঘটেছে। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে বড় কিছু নয়। আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।’

রোহিত যোগ করেন, ‘যখন আমরা ওর নাম দলে রেখেছিলাম, তখন ও নেটে বোলিং করছিল। শুধু পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। ওকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে একটা বড় চোট ছিল ওর। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন: রোহিতকে সামনে দেখে আবেগাপ্লুত অনুরাগী, নিজের আচরণে মন জিতলেন ভারতীয় অধিনায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget