এক্সপ্লোর

Sourav Ganguly: কাম্বলির সঙ্গে জুটি বেঁধে সৌরভের বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছিলেন সচিন?

Sourav Ganguly And Sachin Tendulkar: বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা পেরিয়ে ব্যক্তিগত পরিসরেও সৌরভ-সচিনের সম্পর্ক এখনও চিরমধুর।

কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ওপেনিং জুটির কথা উঠলেই দুজনের কথা মনে পড়বেই। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২ জনে মিলে জুটি বেঁধে অসংখ্য ম্য়াচ ভারতের তরী পার করিয়েছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা পেরিয়ে ব্যক্তিগত পরিসরেও সৌরভ-সচিনের সম্পর্ক এখনও চিরমধুর। কিন্তু এই সচিনই নাকি সৌরভের বিরুদ্ধে একবার যড়যন্ত্র করেছিলেন। আর তাতে সঙ্গ দিয়েছিলেন সচিনের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি (Vinod Kambli)।

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন শো-তে এসেছিলেন সৌরভ। সেখানে তিনি বলেন, ''কোনও এক রবিবার বিকেলের দিকে আমি ঘুমোচ্ছিলাম। তখন আমার ১৪ বছর বয়স। ইন্দোরে ন্যাশনাল ক্য়াম্প ছিল। বাসু স্যার আমাদের প্রচুর দৌড় করাতেন তখন। রবিবারটা শুধু ছুটি থাকত। আমি ও আমার রুমমেট তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। হঠাৎ সন্ধের দিকে উঠে দেখি আমার ঘরে পুরো জল ভর্তি। স্যুটকেসগুলোও সব ভাসছে। আমি দৌড় বাথরুম গিয়ে দেখি, বাথরুম শুকনো। আমি দরজা খুলে দেখি সচিন ও বিনোদ আমার দরজার বাইরে দাঁড়িয়ে। আরও জল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাঁরা।''

সচিনকে নিজের দেখা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার মেনে নিলেন সৌরভ। তিনি বলেন, ''ওর কেরিয়ারটা পুরোটাই অনেক কাছ থেকে দেখেছি আমি। বয়সভিত্তিক টুর্নামেন্টে ১৪ বছর বয়স থেকে খেলেছি একসঙ্গে। এরপর দেশের জার্সিতে খেলেছি। আমি মানুষটার ভেতরটা চিনতে, জানতে পারি। একসঙ্গে ওপেনিং করেছি অসংখ্য ম্য়াচ। আমি জানি ওঁ কি করতে চায়। কোথায় খেলতে চায়।''

কিছুদিন আগেই বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ঘটনার পর নিজেই আপডেট দিলেন সৌরভ। আশ্বস্ত করলেন অসংখ্য ভক্ত ও অনুরাগীদের। সৌরভ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। গোটা ঘটনার বিবরণও দেন কিংবদন্তি ক্রিকেটার। সৌরভ জানান, যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি তাঁর ছিল না। বন্ধুর গাড়ি ছিল। সৌরভ বলেন, 'ওটা আমার বন্ধুর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল। তারপর আমার বন্ধুর গাড়ি ছিল। তারপর অ্যাম্বুলেন্স ছিল। তারপর আর একটা কনভয় ছিল। হাইওয়েতে কোনও একটা গাড়ি ট্র্যাক থেকে বেরিয়ে গেলেই সমস্যা হয়।'

আরও পড়ুন: যোগরাজ সিংহের কোচিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবে পাকিস্তান দল? যুবরাজের বাবার মন্তব্যে বিতর্ক

সেরা শিরোনাম

IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget