এক্সপ্লোর

Matthew Breetzke Record: অভিষেকেই দুরন্ত শতরান, ওয়ান ডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন নজির প্রোটিয়া তরুণের

ODI Record: ওয়ান ডে ক্রিকেট শুরু হয়েছে ৫৪ বছর ধরে। ৪৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমনি হেয়ন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন।

করাচি: ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দুর্দান্ত অভিষেক। তাও আবার রেকর্ড গড়ে। আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে প্রথম ওপেনার হিসেবে দেড়শো প্লাস স্কোর করার নজির গড়লেন প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিৎজকে। শ্রীলঙ্কা-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তানের মাটিতে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্য়াচেই নজির গড়লেন ব্রিৎজকে।

ওয়ান ডে ক্রিকেট শুরু হয়েছে ৫৪ বছর ধরে। ৪৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমনি হেয়ন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল অভিষেক ওয়ান ডে ইনিংসে এতদিন ব্যক্তিহত সর্বোচ্চ রান। কিন্তু তাঁকেও টেক্কা দিয়ে দিলবেন প্রোটিয়া ওপেনার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Proteas Men (@proteasmencsa)

২০২১ সালে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজ অভিষেক ওয়ান ডে ইনিংসে ১২৭ রান করেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম জিম্বাবোয়ের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন ওয়ান ডে অভিষেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের মাঝে ম্য়াথু বলেন, ''আমি ক্রিজে টিকে থাকতে চেয়েছিলাম। নিজের আত্মবিশ্বাস বাড়ানোটাই প্রথম লক্ষ্য ছিল আমার। ক্রিজে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।'' উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান বোর্ডে তুলে নিয়েছে নির্ধারিত ৫০ ওভারে। 

কটকে রেকর্ড রোহিতের 

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমে সবচেয়ে বেশি রান রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি ৩২১ ম্য়াচে ১৫.৭৫৮ রান করেছেন মোট। তালিকায় রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে এলেন কটক ম্য়াচের পর। ৩৪৩ ম্য়াচে ১৫,৪০৪ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৬ ম্য়াচে ১৫,৩৩৫ রান। লিটল মাস্টার সুনীল গাওস্কর ওপেনার হিসেবে ২০২ ম্য়াচ খেলে ১২,২৫৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন শিখর ধবন। ২৬৮ ম্য়াচে ১০,৮৬৭ রান করেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতেছেন হিটম্য়ান। রবিবার রোহিত সেঞ্চুরি পূরণ করেন আদিল রশিদকে ছক্কা হাঁকিয়েই। অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই।

সেরা শিরোনাম

Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget