এক্সপ্লোর

Suryakumar Yadav: কেন তাঁকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নেতৃত্ব হারাতে হয়েছিল? অবশেষে মুখ খুললেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav Updates: আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই খেলতে গিয়েছিল ভারতীয় দল। এবার প্রথমবার নেতৃত্ব হারানো নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।

মুম্বই: চলতি বছরেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বকাপ(T20 World Cup 2026) জিতেছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এরপরই সূর্যকুমারকে সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের নেতৃত্ব থেকে। দীর্ঘ সময়ে ধরে ব্যাট হাতে অফফর্মে ছিলেন সূর্য, সেই কারণেই না কি মূলত তাঁকে সরানো হয়েছিল। এমনকী নতুন করে তরুণদের নিয়ে দল সাজাতে চেয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। তাই সূর্যকুমারকে সরিয়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নতুন করে টি-টোয়েন্টি দল সাজানো হয়েছিল। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই খেলতে গিয়েছিল ভারতীয় দল। এবার প্রথমবার নেতৃত্ব হারানো নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, 'আমি হেসে ফেলেছিলাম, যখন দেখেছিলাম যে আমার নাম জাতীয় দলে নেই। দলে যেই সময়টা আমি ছিলাম ২-৩ বছর, আমার অনুকূলে অনেক কিছুই ছিল। চাপের মুখে পড়তে হচ্ছিল, যেখানে চাপ ছিল, আমার মনের মত বিষয়গুলো হচ্ছিল না। কিন্তু আমি শান্ত থেকেছি, হাসিখুশি থাকার চেষ্টা করেছি। আমি যখনই ভাল কিছু করেছি, কৃতজ্ঞ থেকেছি সবার প্রতি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, 'এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা যে হবে তা আমিও ভাবিনি। ২০২৬ সালে আসার পর আমার মনে হয়েছিল, সামনে এগিয়ে যাওয়ার পথে আরও অন্তত দুই বছর আমিই এই দলকে নিয়ে যাব। অলিম্পিক্স আসবে, এরপর আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ আসবে, সামনে নতুন চ্যালেঞ্জ থাকবে। কিন্তু একই সঙ্গে, আপনি যা ভাবছেন আর অন্য একজন ব্যক্তি যা ভাবছেন তা সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তাঁদের নিজেদের ভাবনাকে সম্মান জানানোটা জরুরি। তাঁরা যদি মনে করে থাকেন যে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো সিদ্ধান্ত, তবে তাঁরা সেই সিদ্ধান্তই নিয়েছেন। কিন্তু আমি কোনও প্রতিক্রিয়া দেখাইনি। কারণ আমার মনে হয়েছে এটা তাঁদের সিদ্ধান্ত ছিল। সেই মুহূর্তে তাঁরা সেই সিদ্ধান্তটি নিয়েছেন। অন্য কারও অধীনে যদি এই দল ভালো করতে পারে, তবে তাতে আমার কোনও সমস্যা নেই।'

আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় সূর্যকুমার আরও বলেন, 'নির্বাচকরা যে দল বেছে দিয়েছিল সেই দল নিয়ে আমি খেলেছি। শ্রেয়সের সঙ্গেও প্রচুর ক্রিকেট খেলেছি। আর আমি জানি সে একজন ভাল খেলোয়াড়, একজন ভালো মানুষ ও একজন ভাল অধিনায়কও। তাই আমার মনে এমন কিছু আসেনি যে, কেন তাঁকে অধিনায়ক করা হল' কিন্তু হ্যাঁ, আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দু'বছরে আপনি একটা সিরিজও হারেননি। আপনি বিশ্বকাপ ও এশিয়া কাপ জিতেছেন। তারপর আপনি চাইবেন একই জিনিস যেন সামনেও এগিয়ে যায়। কারণ সবকিছু যখন ঠিকঠাক চলছিল, তখন কেন? এই পরিবর্তনের কারণ কী? এই পরিবর্তনের কারণ কী? দেড় মাস ধরে আমি ঘরে বসেছিলাম।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget