এক্সপ্লোর

IND vs SA: জয়ে ফিরতে কী করণীয়? প্রোটিয়াদের বিরুদ্ধে গো হারান হারের পরেই জানিয়ে দিলেন সূর্যকুমার

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল।

আমদাবাদ: ২০২৩ বিশ্বকাপ জুড়ে সব ম্যাচ জয়ের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই একই মাঠে ফের একবার ভারতের বিজয়রথ থামল। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নাগাড়ে ১২ ম্য়াচ জয়ের পর হারল ভারত। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম কোনও একাধিক দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হল ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ১৮৮ রান তাড়া করতে নেমে রবিবার মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচে বিরাট ব্য়বধানে হারের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দাবি করছেন ভারতীয় দল পাওয়ার প্লেতেই ম্যাচে পরাজিত হয়। ভারতীয় অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'আমার মতে আমরা শুরুর দিকে ম্যাচে ছিলাম। শুরুতে বোলিংটা দারুণ হয়েছে। তবে ২১ রানে তিন উইকেট হারানোর পর ওরা সাত থেকে ১৫ ওভারে দারুণ ব্যাট করেছে। সব মিলিয়ে দেখতে গেলে বলব আমরা বোলিং ভাল করেছি, তবে ব্যাটিংটা আরও ভাল করতে হত। ১৮০-১৮৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ম্যাচ জেতা যায় না, তবে পাওয়ার প্লেতে ম্যাচ হারা যায়। সেখানেই আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলি এবং তারপর আর পার্টনারশিপও গড়তে পারিনি। আশা করছি এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।'

 

সুপার এইটে এরপরে ভারতীয় দল বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে, তারপর ১লা মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই পর্বের শেষ ম্যাচ। ভারতীয় দলকে কিন্তু সেমিফাইনালে পৌঁছতে হলে দুই ম্যাচ জিততেই হবে। প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় হারের পর কীভাবে পরবর্তী ম্যাচগুলিতে জয়ের সরণিতে ফিরবে টিম ইন্ডিয়া, কী ভাবছে ম্যানেজমেন্ট? সূর্য বলেন, 'আশা করি আরও ভাল ব্যাট করব, বল করব আর ফিল্ডিং করব। সহজ বিষয়। আমরা জিনিসপত্র সহজ সরল রাখারই চেষ্টা করব। যে ধরনের ক্রিকেট খেলে আসছি, সেই ধরনের ক্রিকেটটাই খেলব, কিছুই বদলাবে না। আমার মনে হয় আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।'

''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget